ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলা নিয়ে নাটকীয় মোড়:তদন্তে মিথ্যা প্রমাণ,জামিন নামঞ্জুর করে বাদী কারাগারে পুঠিয়ায় জুয়া-মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩ ঠাকুরগাঁও শহরের পৌর ড্রেনে মিলল ভ্রূণের মরদেহ, এলাকায় চাঞ্চল্য কলমা ইউপি নির্বাচনে বিএনপিতে হযরত আলীর বিকল্প নাই তেরখাদিয়ায় চুরির সময় আটক, দেড় বছরের কারাদণ্ড মাত্র ৩০ বছরেই ইনফ্লুয়েন্সার নিধির মৃত্যু, শেষ পোস্ট ঘিরে রহস্য হল থেকে বেপরোয়া সরানোয় ক্ষোভ আদৃতের পুজোর আগে রূপচর্চা নয়, ত্বক নিয়ে কঠোর নিয়মে উষসী রায় ছাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ হরমুজ প্রণালী নিয়ে ইরানের শর্ত, কূটনৈতিক আলোচনার আহ্বান এআই দিয়ে কণ্ঠস্বর নকল করে গালাগাল করানো সম্ভব, উদ্বেগ সালমানের নেপালে ফের ভয়াবহ বন্যা-ধস, ২৪ জনের মৃত্যু প্রেমজীবন নিয়ে গুঞ্জনে আর মাথা ঘামান না ডাকোটা জনসন তৃতীয়বার মা হচ্ছেন অ্যানি হ্যাথাওয়ে, চিকিৎসকের পরামর্শে ছাড়লেন প্রিয় ঝাল খাবার শরণখোলায় কুমিরের হামলায় গাভী আহত মদপানে বাধা দেওয়ায় বৃদ্ধাকে ধর্ষণ-হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২ নবজাতকদের ২২ ক্যারেটের সোনার আংটি দিচ্ছে তামিলনাড়ু সরকার রাজশাহীর সিমান্তে ভারতীয় সিরাপ ও চোরাচালানি পণ্য জব্দ

আইওরপাড়া স্কুলের নতুন ভবন নির্মাণ শুরু

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ০৬:৫০:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ০৬:৫০:১৮ অপরাহ্ন
আইওরপাড়া স্কুলের নতুন ভবন নির্মাণ শুরু আইওরপাড়া স্কুলের নতুন ভবন নির্মাণ শুরু
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী নওগাঁর মান্দায় আইওরপাড়া উচ্চ বিদ্যালয়ের চারতলা ফাউন্ডেশন বিশিষ্ট একতলা নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় চত্বরে ফলক উন্মোচনের মাধ্যমে নির্মাণ কাজের উদ্বোধন করেন নওগাঁ-৪ আসনের সাংসদ ডা. ইকরামুল বারী টিপু। স্কুলের প্রধান শিক্ষক মাসুদ রানার ঐকান্তিক প্রচেষ্টা ও দুরদর্শি নেতৃত্ব স্কুলের এই উন্নয়ন কাজ শুরু হয়েছে।স্থানীয সাংসদ ডা,ইকরামুল বারী টিপু এই উন্নয়ন কাজ এনে দিয়েছেন।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নির্মিতব্য ভবনটির জন্য ব্যয় ধরা হয়েছে এক কোটি ৩১ লাখ ৬৯ হাজার ৮৬২ টাকা। নতুন ভবন নির্মাণের ফলে বিদ্যালয়ের শ্রেণি কক্ষের সংকট সমাধানের পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এদিন নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় চত্বরে  সুধী সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি শাহিনা আক্তার মালা। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মান্দা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হক।

সমাবেশে বাংলাদেশ শিক্ষক সমিতির মান্দা শাখার সাবেক সভাপতি গোলাম সোরওয়ার স্বপন ও আহ্বায়ক সদেরুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক সমিতির মান্দা শাখার সভাপতি এরফান আলী মিয়া, ভারশোঁ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সাকলাইন চারু, নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমরান হোসেন, নিয়ামতপুর সদর ইউনিয়ন বিএনপির সম্পাদক শফিকুল ইসলাম এবং সাংসদের সহধর্মিণী  লায়লা আঞ্জুমান বানু বক্তব্য দেন।

এ ছাড়া উপজেলা মহিলা দলের সভাপতি নার্গিস আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তালহা জোবায়ের ও শিক্ষার্থী সোহানা আক্তারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল,সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, বিএনপি নেতা নাসির উদ্দিন ও মোজাম্মেল হক, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল এবং সাধারণ সম্পাদক ওবাইদুল হকও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ অংশ নেন। নতুন ভবনের নির্মাণকাজ ঘিরে বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয়দের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ডা. ইকরামুল বারী টিপু বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানে উপযুক্ত অবকাঠামো থাকা প্রয়োজন। নতুন একাডেমিক ভবন নির্মাণ শেষ হলে বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম পরিচালনার পরিবেশ আরও ভালো হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি এ নির্মাণকাজ যথাযথভাবে সম্পন্ন করতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে সুনাগরিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন। বিদ্যালয়টির নতুন একাডেমিক ভবন নির্মাণের উদ্যোগকে স্থানীয় শিক্ষার পরিবেশ উন্নয়নের একটি অবকাঠামোগত পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে ভবনটির নির্মাণ শেষ হওয়ার পর সেটি কীভাবে ব্যবহার করা হবে এবং শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের প্রয়োজন কতটা পূরণ হবে, তা নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পর আরও স্পষ্ট হবে।

নির্মাণকাজটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। ভবনটির জন্য নির্ধারিত এক কোটি ৩১ লাখ ৬৯ হাজার ৮৬২ টাকার ব্যয়ে চারতলা ফাউন্ডেশনের ওপর প্রাথমিকভাবে একতলা একাডেমিক ভবন নির্মাণ করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার

নগরীতে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার