ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলা নিয়ে নাটকীয় মোড়:তদন্তে মিথ্যা প্রমাণ,জামিন নামঞ্জুর করে বাদী কারাগারে পুঠিয়ায় জুয়া-মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩ ঠাকুরগাঁও শহরের পৌর ড্রেনে মিলল ভ্রূণের মরদেহ, এলাকায় চাঞ্চল্য কলমা ইউপি নির্বাচনে বিএনপিতে হযরত আলীর বিকল্প নাই তেরখাদিয়ায় চুরির সময় আটক, দেড় বছরের কারাদণ্ড মাত্র ৩০ বছরেই ইনফ্লুয়েন্সার নিধির মৃত্যু, শেষ পোস্ট ঘিরে রহস্য হল থেকে বেপরোয়া সরানোয় ক্ষোভ আদৃতের পুজোর আগে রূপচর্চা নয়, ত্বক নিয়ে কঠোর নিয়মে উষসী রায় ছাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ হরমুজ প্রণালী নিয়ে ইরানের শর্ত, কূটনৈতিক আলোচনার আহ্বান এআই দিয়ে কণ্ঠস্বর নকল করে গালাগাল করানো সম্ভব, উদ্বেগ সালমানের নেপালে ফের ভয়াবহ বন্যা-ধস, ২৪ জনের মৃত্যু প্রেমজীবন নিয়ে গুঞ্জনে আর মাথা ঘামান না ডাকোটা জনসন তৃতীয়বার মা হচ্ছেন অ্যানি হ্যাথাওয়ে, চিকিৎসকের পরামর্শে ছাড়লেন প্রিয় ঝাল খাবার শরণখোলায় কুমিরের হামলায় গাভী আহত মদপানে বাধা দেওয়ায় বৃদ্ধাকে ধর্ষণ-হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২ নবজাতকদের ২২ ক্যারেটের সোনার আংটি দিচ্ছে তামিলনাড়ু সরকার রাজশাহীর সিমান্তে ভারতীয় সিরাপ ও চোরাচালানি পণ্য জব্দ

শরণখোলায় কুমিরের হামলায় গাভী আহত

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ০৮:১৮:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ০৮:১৮:৪৬ অপরাহ্ন
শরণখোলায় কুমিরের হামলায় গাভী আহত শরণখোলায় কুমিরের হামলায় গাভী আহত
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলা উপজেলার বগী গ্রামে কুমিরের হামলায় একটি গাভী গুরুতর আহত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বলেশ্বর নদসংলগ্ন চরে কচুরিপানা খাওয়ার সময় গাভীটির ওপর হামলা চালায় কুমিরটি।

গাভীর মালিক পুতুল বেগম জানান, দুপুর ১টার দিকে তার চারটি গরু বলেশ্বর নদীর চরে জমে থাকা কচুরিপানা খাচ্ছিল। এ সময় হঠাৎ নদী থেকে একটি কুমির উঠে এসে একটি গাভীর পেছনের অংশে কামড় দিয়ে সেটিকে নদীর দিকে টেনে নিয়ে যেতে শুরু করে।

ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা লাঠিসোঁটা নিয়ে কুমিরটিকে তাড়া করলে গাভীটিকে ছেড়ে দিয়ে নদীতে চলে যায় সেটি। কুমিরের হামলায় গাভীটির পেছনের অংশ মারাত্মকভাবে জখম হয়েছে।

প্রত্যক্ষদর্শী রাসেল ও সুজন জানান, তারা কয়েকজন নদীর পাড়ে বসে ছিলেন। এ সময় গাভীটিকে একটি কুমির নদীর দিকে টেনে নিয়ে যেতে দেখেন। পরে তারা কয়েকজন মিলে লাঠিসোঁটা নিয়ে কুমিরটিকে তাড়া করলে এটি গাভীটিকে ছেড়ে নদীতে চলে যায়।

পরে শরণখোলা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি চিকিৎসক মাসুম বিল্লাহ ঘটনাস্থলে গিয়ে আহত গাভীটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেন। তিনি বলেন, কুমিরের আক্রমণে গাভীটি বেশ জখম হয়েছে।

এদিকে খবর পেয়ে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বনরক্ষীরা ঘটনাস্থলে যান। শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানান, কুমিরটির গতিবিধি পর্যবেক্ষণে রাখা হয়েছে। স্থানীয়দের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

কুমিরের হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার

নগরীতে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার