ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলা নিয়ে নাটকীয় মোড়:তদন্তে মিথ্যা প্রমাণ,জামিন নামঞ্জুর করে বাদী কারাগারে পুঠিয়ায় জুয়া-মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩ ঠাকুরগাঁও শহরের পৌর ড্রেনে মিলল ভ্রূণের মরদেহ, এলাকায় চাঞ্চল্য কলমা ইউপি নির্বাচনে বিএনপিতে হযরত আলীর বিকল্প নাই তেরখাদিয়ায় চুরির সময় আটক, দেড় বছরের কারাদণ্ড মাত্র ৩০ বছরেই ইনফ্লুয়েন্সার নিধির মৃত্যু, শেষ পোস্ট ঘিরে রহস্য হল থেকে বেপরোয়া সরানোয় ক্ষোভ আদৃতের পুজোর আগে রূপচর্চা নয়, ত্বক নিয়ে কঠোর নিয়মে উষসী রায় ছাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ হরমুজ প্রণালী নিয়ে ইরানের শর্ত, কূটনৈতিক আলোচনার আহ্বান এআই দিয়ে কণ্ঠস্বর নকল করে গালাগাল করানো সম্ভব, উদ্বেগ সালমানের নেপালে ফের ভয়াবহ বন্যা-ধস, ২৪ জনের মৃত্যু প্রেমজীবন নিয়ে গুঞ্জনে আর মাথা ঘামান না ডাকোটা জনসন তৃতীয়বার মা হচ্ছেন অ্যানি হ্যাথাওয়ে, চিকিৎসকের পরামর্শে ছাড়লেন প্রিয় ঝাল খাবার শরণখোলায় কুমিরের হামলায় গাভী আহত মদপানে বাধা দেওয়ায় বৃদ্ধাকে ধর্ষণ-হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২ নবজাতকদের ২২ ক্যারেটের সোনার আংটি দিচ্ছে তামিলনাড়ু সরকার রাজশাহীর সিমান্তে ভারতীয় সিরাপ ও চোরাচালানি পণ্য জব্দ

প্রেমজীবন নিয়ে গুঞ্জনে আর মাথা ঘামান না ডাকোটা জনসন

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ০৮:২৫:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ০৮:২৫:৪৪ অপরাহ্ন
প্রেমজীবন নিয়ে গুঞ্জনে আর মাথা ঘামান না ডাকোটা জনসন প্রেমজীবন নিয়ে গুঞ্জনে আর মাথা ঘামান না ডাকোটা জনসন
ব্যক্তিগত জীবন নিয়ে ক্রমাগত জল্পনা-কল্পনায় এবার মুখ খুলেছেন হলিউড অভিনেত্রী ডাকোটা জনসন। কার সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি—এ নিয়ে প্রায়ই নানা খবর প্রকাশ্যে আসে। তবে এখন আর প্রতিটি গুঞ্জনের জবাব দেওয়ার প্রয়োজন মনে করেন না ‘ফিফটি শেডস অফ গ্রে’খ্যাত এই অভিনেত্রী।

ডাকোটার মতে, অনলাইনে ছড়িয়ে পড়া প্রতিটি গুজব খণ্ডন করার চেষ্টা অর্থহীন। বরং জীবনের অন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে মনোযোগ দেওয়াই শ্রেয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের প্রেমজীবন নিয়ে ভুল খবর প্রকাশের বিষয়ে কথা বলেন ডাকোটা। তিনি জানান, এ ধরনের খবর দেখতে দেখতে এখন অনেকটাই অভ্যস্ত হয়ে গেছেন। এমনকি পেশাগত কারণে পরিচিত কোনো পুরুষের সঙ্গে সময় কাটালেও তা নিয়ে শুরু হয়ে যায় সম্পর্কের জল্পনা।

ডাকোটা বলেন, “আমি যদি আমার ম্যানেজার বা আইনজীবীর সঙ্গে ডিনারে যাই, তা হলেও লেখা হয়, ‘রহস্যময় পুরুষের সঙ্গে দেখা গেল অভিনেত্রীকে!’ আমিও আর এসব নিয়ে মাথা ঘামাই না।”

প্রতিটি ভুল খবরের প্রতিবাদ করার প্রয়োজনও দেখেন না অভিনেত্রী। তাঁর কথায়, “আমার মনে হয়, এটা একেবারেই অর্থহীন। মানুষ যা বিশ্বাস করতে চায়, সেটাই বিশ্বাস করবে। আর এর বিরুদ্ধে লড়াই করার মতো শক্তি আমার নেই। তার চেয়ে জীবনের অন্য বিষয়গুলোতে মন দেওয়া ভালো।”

ইন্টারনেটে তাঁকে নিয়ে প্রকাশিত নানা খবর এড়িয়ে চলার অভ্যাসও তৈরি করেছেন ডাকোটা। তিনি বলেন, “প্রতিদিন ইন্টারনেটে এমন কিছু না কিছু থাকে, যেটা হাস্যকর—সেটা সত্যি হোক বা মিথ্যে। আর আমি সেটা নিয়ে ভাবি না।”

সম্প্রতি নিউইয়র্ক সিটিতে সঙ্গীতশিল্পী মেশিন গান কেলির সঙ্গে ডাকোটাকে দেখা যায়। তাঁর আসল নাম কোলসন বেকার। এর কয়েক সপ্তাহ আগেই সঙ্গীতশিল্পী রোল মডেল—যাঁর আসল নাম টাকার পিল্‌সবারি—এর সঙ্গে ডাকোটার বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। এরপর থেকেই অভিনেত্রীর নতুন সম্পর্ক নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে।

তবে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত নজরদারি এড়াতে সমাজমাধ্যমে উপস্থিতিও ইচ্ছাকৃতভাবে কমিয়ে দিয়েছেন ডাকোটা। তাঁর মতে, অনলাইনে মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত আগ্রহ অনেক সময় অস্বস্তিকর হয়ে ওঠে।

এর আগেও এক সাক্ষাৎকারে প্রেমজীবন নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন ডাকোটা। তখন অবশ্য ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কোনো তথ্য দিতে রাজি হননি তিনি। তবে সঙ্গীতশিল্পীদের প্রতি তাঁর বিশেষ আকর্ষণ রয়েছে কি না—এমন প্রশ্নে মজা করে বলেছিলেন, “ওরা আমাকে পছন্দ করে।” এরপরই যোগ করেন, “আমি কীই-বা বলব! আমিও ওদের পছন্দ করি।”

সঙ্গীতশিল্পীদের মধ্যে কী এমন আছে, যা তাঁর ভালো লাগে—এমন প্রশ্নের উত্তরে ডাকোটা রসিকতা করে বলেন, “পছন্দ করার মতো কী নেই? অনেক কিছু! অনেক কিছু। বেশ চালাক-চতুর লোকজন।”

উল্লেখ্য, ডাকোটা জনসন এর আগে ‘কোল্ডপ্লে’ ব্যান্ডের গায়ক ক্রিস মার্টিনের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার

নগরীতে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার