ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলা নিয়ে নাটকীয় মোড়:তদন্তে মিথ্যা প্রমাণ,জামিন নামঞ্জুর করে বাদী কারাগারে পুঠিয়ায় জুয়া-মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩ ঠাকুরগাঁও শহরের পৌর ড্রেনে মিলল ভ্রূণের মরদেহ, এলাকায় চাঞ্চল্য কলমা ইউপি নির্বাচনে বিএনপিতে হযরত আলীর বিকল্প নাই তেরখাদিয়ায় চুরির সময় আটক, দেড় বছরের কারাদণ্ড মাত্র ৩০ বছরেই ইনফ্লুয়েন্সার নিধির মৃত্যু, শেষ পোস্ট ঘিরে রহস্য হল থেকে বেপরোয়া সরানোয় ক্ষোভ আদৃতের পুজোর আগে রূপচর্চা নয়, ত্বক নিয়ে কঠোর নিয়মে উষসী রায় ছাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ হরমুজ প্রণালী নিয়ে ইরানের শর্ত, কূটনৈতিক আলোচনার আহ্বান এআই দিয়ে কণ্ঠস্বর নকল করে গালাগাল করানো সম্ভব, উদ্বেগ সালমানের নেপালে ফের ভয়াবহ বন্যা-ধস, ২৪ জনের মৃত্যু প্রেমজীবন নিয়ে গুঞ্জনে আর মাথা ঘামান না ডাকোটা জনসন তৃতীয়বার মা হচ্ছেন অ্যানি হ্যাথাওয়ে, চিকিৎসকের পরামর্শে ছাড়লেন প্রিয় ঝাল খাবার শরণখোলায় কুমিরের হামলায় গাভী আহত মদপানে বাধা দেওয়ায় বৃদ্ধাকে ধর্ষণ-হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২ নবজাতকদের ২২ ক্যারেটের সোনার আংটি দিচ্ছে তামিলনাড়ু সরকার রাজশাহীর সিমান্তে ভারতীয় সিরাপ ও চোরাচালানি পণ্য জব্দ

মাত্র ৩০ বছরেই ইনফ্লুয়েন্সার নিধির মৃত্যু, শেষ পোস্ট ঘিরে রহস্য

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ০৮:৫৩:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ০৮:৫৩:১৮ অপরাহ্ন
মাত্র ৩০ বছরেই ইনফ্লুয়েন্সার নিধির মৃত্যু, শেষ পোস্ট ঘিরে রহস্য মাত্র ৩০ বছরেই ইনফ্লুয়েন্সার নিধির মৃত্যু, শেষ পোস্ট ঘিরে রহস্য
মধ্যপ্রদেশের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও মডেল নিধি তিওয়ারির মৃত্যুতে শোক নেমেছে পরিবার, বন্ধু ও অনুরাগীদের মধ্যে। মাত্র ৩০ বছর বয়সে তাঁর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টও নতুন করে আলোচনায় এসেছে।

নিধির ফেসবুকে প্রায় ৯ লাখ এবং ইনস্টাগ্রামে প্রায় ৭ লাখ অনুসারী রয়েছে। মডেলিং, বিভিন্ন অনুষ্ঠান ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে পরিচিতি পান তিনি। ২০২৪ সালে ‘মিস প্রিটি ইন্ডিয়া’ খেতাব অর্জনের পাশাপাশি চলচ্চিত্রজগতেও কাজের চেষ্টা করছিলেন এই তরুণী।

মৃত্যুর আগে দেওয়া পোস্টে নিধি নিজেকে ভালোবাসা এবং নিজের ভেতর নিজেকে খুঁজে নেওয়ার কথা লিখেছিলেন। সেখানে তিনি বলেন, তাঁর ‘অসম্পূর্ণ হৃদয়’ কেউ পূর্ণ করতে পারেনি; তাই নিজেকেই ভালোবাসার সিদ্ধান্ত নিয়েছেন। পোস্টটি ছড়িয়ে পড়ার পর তাঁর পরিচিতজন ও অনুসারীদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

তবে ওই পোস্টের সঙ্গে তাঁর মৃত্যুর কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত নয়। ব্যক্তিগত জীবনে কোনো সংকট ছিল কি না, সেটিও এখনো স্পষ্ট নয়।

পুলিশ ঘটনাটি তদন্ত করছে। মৃত্যুর আগে কী ঘটেছিল, তা জানতে নিধির ফোনের কল রেকর্ড, ডিজিটাল কার্যক্রমসহ সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার

নগরীতে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার