রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আরিফ রহমান সিয়াম (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাত ২টার দিকে বোয়ালিয়া থানার ষষ্ঠীতলা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সিয়াম একই এলাকার মোঃ মিন্টু রহমানের ছেলে।
পুলিশের দাবি, তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বোয়ালিয়া থানা পশ্চিম শাখার সাংগঠনিক সম্পাদক।
মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, গত (৭ সেপ্টেম্বর) ভোরে ভদ্রা মোড় এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদের ব্যানারসহ একটি ঝটিকা মিছিল বের করে। এ সময় বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিলে বাধা দেওয়ার চেষ্টা করলে স্থানীয় কয়েকজনকে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।
পুলিশ জানায়, মামলার তদন্তে সাক্ষীদের বক্তব্য ও অন্যান্য তথ্যের ভিত্তিতে সিয়ামকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

মোঃ মাসুদ রানা রাব্বানী :