রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের পৃথক অভিযানে তিনজন মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৭টার হতে রাত সোয়া ১০টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা হতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো- রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার দাশপুকুর গ্রামের মো: আনোয়ার হোসেনের ছেলে মো: মুন্না (৩৫), কাশিয়াডাঙ্গা থানার নবগঙ্গা গ্রামের মো: সেলিমের ছেলে মো: জামিল শেখ (২৯) ও দামকুড়া থানার সোনাকান্দি গ্রামের মৃত আনারুল ইসলামের ছেলে মো: জুয়েল রানা (২৮)।
বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক পৌনে ৭টার দিকে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মো: মুন্নাকে গ্রেপ্তার করে। এসময় মুন্নার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ৫৩০ টাকা জব্দ করা হয়।
এছাড়াও একই তারিখ রাত আনুমানিক সোয়া ১০টার দিকে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম কাশিয়াডাঙ্গা থানার পশ্চিম বালিয়া এলাকায় অভিযান পরিচালনা করে মো: জামিল শেখ ও মো: জুয়েল রানাকে গ্রেপ্তার করে। এসময় জামিলের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ৪ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।
তিনি আরও জানান, আসামি জুয়েল দীর্ঘদিন যাবত জামিলের সহযোগি হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।
গ্রেপ্তারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজাতে প্রেরণ করা হয়েছে।

মোঃ মাসুদ রানা রাব্বানী :