ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর তাগিদ রাজশাহীতে চুরি ও মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড পুজোর আগে অনন্যার মতো ত্বকের জেল্লা, ঘরেই বানান ৩ উপাদানের ফেসপ্যাক সমাজমাধ্যমে ঝড় তুলছেন তান্যা মিশ্র, অনুরাগীদের চোখে ভারতের ‘নতুন জাতীয় ক্রাশ’ আবার আলোচনায় গোবিন্দ, এবার প্রকাশ্যে কটাক্ষ দিব্যা খোসলার তানোরে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেস্টার অভিযোগ রাজশাহীতে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তার, জব্দ ১১ স্মার্টফোন ও এক লাখ টাকা চতুর্থ শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, বাগদায় গ্রেফতার শিক্ষক পাকিস্তানি সেনার কনভয়ে ‘কাদ’-এর হামলা, নিহত ৯ ৩৪ হাজার ফুট উচ্চতায় দুই পাইলটের মারামারি, ১৭ হাজার ফুট নিচে নামল বিমান করীনার অনুষ্ঠানে শাহিদ-পত্নী মীরা, একই ফ্রেমে প্রাক্তন ও বর্তমান অনুমতি ছাড়া নাম-ছবি-ভিডিও ব্যবহারের অভিযোগ, এআই সংস্থার বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা ভিএমএতে ইতিহাস গড়লেন টেইলর সুইফট, প্রথম এশীয় একক শিল্পী হিসেবে পুরস্কার লিসার ডাকসুর ভিপি সাদিক কায়েমের বিরুদ্ধে ‘অসুন্দর পরিবেশ’ সৃষ্টির অভিযোগ চরমোনাই পীরের সিংড়ায় কৃষি জমিতে কচুরীপানা অপসারণ কাজের উদ্বোধন স্ত্রীকে শ্বশুরবাড়ির লোকজন নিয়ে যাওয়ায় ক্ষোভে নিজের শরীরে আগুন লালপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত জাজিরায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে কিশোরকে কান ধরে উঠবস, মাথা ন্যাড়া রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো সামারি কোর্ট কার্যক্রম পরিচালিত রাসিকের ‘শিক্ষা পদক-২০২৬’ এর রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি

লালপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ০৬:৩১:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ০৬:৩১:৫৪ অপরাহ্ন
লালপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত লালপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত
 
নাটোরের লালপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় সাদেক আলী (৫২) নামে এক পথচারী নিহত হয়েছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ঈশ্বরদী-লালপুর-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের উধনপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদেক আলী উধনপাড়া (হাজির মোড়) গ্রামের মৃত জুড়ান মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে বাড়ির সামনে সড়কে দাঁত ব্রাশ করতে করতে হাঁটাহাঁটি করছিলেন সাদেক আলী। এ সময় রাজশাহী থেকে কুষ্টিয়াগামী তাজ এন্টারপ্রাইজের একটি লাশবাহী অ্যাম্বুলেন্স (কুমিল্লা-ছ ৭১-০০৩৮) পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. সুরুজ্জামান শামীম।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাইবার অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর তাগিদ

সাইবার অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর তাগিদ