ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর তাগিদ রাজশাহীতে চুরি ও মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড পুজোর আগে অনন্যার মতো ত্বকের জেল্লা, ঘরেই বানান ৩ উপাদানের ফেসপ্যাক সমাজমাধ্যমে ঝড় তুলছেন তান্যা মিশ্র, অনুরাগীদের চোখে ভারতের ‘নতুন জাতীয় ক্রাশ’ আবার আলোচনায় গোবিন্দ, এবার প্রকাশ্যে কটাক্ষ দিব্যা খোসলার তানোরে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেস্টার অভিযোগ রাজশাহীতে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তার, জব্দ ১১ স্মার্টফোন ও এক লাখ টাকা চতুর্থ শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, বাগদায় গ্রেফতার শিক্ষক পাকিস্তানি সেনার কনভয়ে ‘কাদ’-এর হামলা, নিহত ৯ ৩৪ হাজার ফুট উচ্চতায় দুই পাইলটের মারামারি, ১৭ হাজার ফুট নিচে নামল বিমান করীনার অনুষ্ঠানে শাহিদ-পত্নী মীরা, একই ফ্রেমে প্রাক্তন ও বর্তমান অনুমতি ছাড়া নাম-ছবি-ভিডিও ব্যবহারের অভিযোগ, এআই সংস্থার বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা ভিএমএতে ইতিহাস গড়লেন টেইলর সুইফট, প্রথম এশীয় একক শিল্পী হিসেবে পুরস্কার লিসার ডাকসুর ভিপি সাদিক কায়েমের বিরুদ্ধে ‘অসুন্দর পরিবেশ’ সৃষ্টির অভিযোগ চরমোনাই পীরের সিংড়ায় কৃষি জমিতে কচুরীপানা অপসারণ কাজের উদ্বোধন স্ত্রীকে শ্বশুরবাড়ির লোকজন নিয়ে যাওয়ায় ক্ষোভে নিজের শরীরে আগুন লালপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত জাজিরায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে কিশোরকে কান ধরে উঠবস, মাথা ন্যাড়া রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো সামারি কোর্ট কার্যক্রম পরিচালিত রাসিকের ‘শিক্ষা পদক-২০২৬’ এর রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি

রাজশাহীতে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তার, জব্দ ১১ স্মার্টফোন ও এক লাখ টাকা

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ০৭:৫৮:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ০৭:৫৮:৫৯ অপরাহ্ন
রাজশাহীতে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তার, জব্দ ১১ স্মার্টফোন ও এক লাখ টাকা রাজশাহীতে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তার, জব্দ ১১ স্মার্টফোন ও এক লাখ টাকা
রাজশাহী মহানগরীতে অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান চালিয়ে এক এজেন্টকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত কম্পিউটার, রাউটার, ১১টি স্মার্টফোন, নগদ এক লাখ টাকা ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মাসুদ রানা (৩৭)। তিনি কুষ্টিয়া জেলার কুমারখালী থানার কাঞ্চনপুর গ্রামের মো. আলফাজ মুন্সীর ছেলে। বর্তমানে তিনি রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন পদ্মা আবাসিক এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

পুলিশ জানায়, ২৯ সেপ্টেম্বর রাত সোয়া ১১টার দিকে মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল চন্দ্রিমা থানাধীন পদ্মা আবাসিক এলাকার একুশে ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে অভিযান চালায়। এ সময় মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে তার হেফাজত থেকে একটি কম্পিউটার মনিটর, বিশেষভাবে প্রস্তুতকৃত একটি কম্পিউটার সিপিইউ, একটি রাউটার, একটি ইউপিএস, বিভিন্ন ব্র্যান্ডের ১১টি স্মার্টফোন এবং নগদ এক লাখ টাকা জব্দ করা হয়।

পুলিশের দাবি, জব্দ করা মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস প্রাথমিকভাবে পর্যালোচনা করে অনলাইন জুয়া সংক্রান্ত বিভিন্ন অ্যাপ ও লেনদেনের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে দুটি আইফোনে Polymarket নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের তথ্য এবং সংশ্লিষ্ট ইউজার আইডির মাধ্যমে ডলার লেনদেনের তথ্য পাওয়া যায়।

এ ছাড়া কয়েকটি ডিভাইসে অনলাইন জুয়া-সংক্রান্ত বিভিন্ন অ্যাপ, ক্রিপ্টোকারেন্সি লেনদেনের অ্যাপ, ভিপিএন ও টেলিগ্রামসহ বিভিন্ন অ্যাপ ব্যবহারের প্রাথমিক তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

একটি ডিভাইসের টেলিগ্রাম টেক্সট হিস্টোরিতে ৫০০টির বেশি জিমেইল আইডি ও পাসওয়ার্ড-সংক্রান্ত তথ্য পাওয়ার কথাও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ রানা দীর্ঘদিন ধরে সাইবার স্পেসে বিভিন্ন অনলাইন জুয়া ওয়েবসাইট ব্যবহার করে জুয়া খেলার কার্যক্রম পরিচালনার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় গ্রেপ্তার মাসুদ রানার বিরুদ্ধে চন্দ্রিমা থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাইবার অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর তাগিদ

সাইবার অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর তাগিদ