ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

নওগাঁয় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৪:০০:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৪:০০:১১ অপরাহ্ন
নওগাঁয় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত ফাইল ফটো
নওগাঁর পোরশা উপজেলার রোদগ্রাম সীমান্তে গরু চরাতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ইব্রাহিম (৪০) নামের এক বাংলাদেশি রাখাল নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলার নিতপুর ইউনিয়নের ২২৬নং পিলার সংলগ্ন সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম একই এলাকার সৈয়দ মণ্ডলের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও নিহতের প্রতিবেশী মতিউর রহমান জানান, সকাল সাড়ে ৯টার দিকে ইব্রাহিম সীমান্ত এলাকায় গরু চরাতে যান। এসময় ভারতের আগ্রাবাদ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। ঘটনাস্থলেই ইব্রাহিম মারা যান বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, দুপুর পর্যন্ত ইব্রাহিমের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজিবি নিতপুর ক্যাম্পের ইনচার্জ সুবেদার মাহফুজ আলম বলেন, নিতপুর সীমান্তের ২২৬নং পিলারের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তবে বিএসএফ এখনো গুলি চালানোর ঘটনা অস্বীকার করছে।

এ ঘটনায় সীমান্ত এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিহতের পরিবারের আহাজারিতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার পরপরই বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে। তবে বৈঠকের নির্ধারিত সময় এখনো জানানো হয়নি। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী