ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন বিল রক্ষার্থে রাণীনগরে যাচাই সমীক্ষা বিষয়ক মতবিনিময় সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী রবিনের নির্বাচনী গণসংযোগ সাপাহারে মাদরাসাছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার ​সৌদি আরব ও হারামাইন শরিফাইনের নিরাপত্তার দাবিতে পাবনায় মানববন্ধন ১১ নম্বর ওয়ার্ডে ক্রিকেট প্রিমিয়ার লীগ উদ্বোধন ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের তালাকের পর মেয়েকে ‘মুক্ত’ করে বাজারে দুধ দিয়ে গোসল মায়ের বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষের প্রস্তুতির সময় ককটেল বিস্ফোরণ, আহত ২ পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী এ্যানি রূপচর্চায় নতুন নাম ‘ইলেকট্রোলাইট ক্রিম’ রাজশাহী মহানগরীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু দূর্গাপুর হতে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক ৩ আসামী গ্রেপ্তার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন ত্বরান্বিত করতে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: এমপি মিলন ব্রণের আবির্ভাব? মুখ ধোয়ার ৫ ভুলে আরও সমস্যা বা়ড়ছে! শুধরে নিন মান্দায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেরুদণ্ডে গুরুতর চোট! বালি থেকে দেশে আনা হচ্ছে নুসরতকে পুঠিয়ায় কৃষক কার্ডের আওতায় ১১২৪ কৃষক, পাবেন ২৫০০ টাকা আত্রাইয়ে কৃষক স্মার্ট কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

জাতিসংঘে অস্ত্র নয়, যুক্তি-আলোচনা-শিক্ষা-মানতা ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর

  • আপলোড সময় : ০১-১০-২০২৬ ০৫:০৮:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৬ ০৫:০৮:২০ অপরাহ্ন
জাতিসংঘে অস্ত্র নয়, যুক্তি-আলোচনা-শিক্ষা-মানতা ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর জাতিসংঘে অস্ত্র নয়, যুক্তি-আলোচনা-শিক্ষা-মানতা ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বিশ্ব শান্তি, মানবতা ও বিভিন্ন বৈশ্বিক সংকট নিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যেকোনো পরিবর্তন আনার ক্ষেত্রে অস্ত্রের পরিবর্তে যুক্তি, আলোচনা, শিক্ষা ও মানবতাকে হাতিয়ার হিসেবে ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী)।

প্রেস সচিব বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথমবারের মতো দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বিশ্ব শান্তি, মানবতা এবং বিশ্বায়নের যুগে দেশগুলোর পারস্পরিক সম্পৃক্ততার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক জ্বালানি সংকটসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়েও বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

এম ছালেহ বলেন, ‘প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে বলেছেন, তিনি জাতিসংঘকে এমন ভূমিকায় দেখতে চান, যেখানে যেকোনো পরিবর্তন আনার হাতিয়ার হবে যুক্তি, আলোচনা, শিক্ষা ও মানবতা; অস্ত্র নয়।’

প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী জাতিসংঘে দেশের নাগরিকদের ক্ষমতায়নের ওপরও গুরুত্ব দিয়েছেন। তাঁর বক্তব্যে উঠে এসেছে—নাগরিকদের ক্ষমতাহীন রেখে কোনো রাষ্ট্র শক্তিশালী হতে পারে না।

তিনি বলেন, জনগণের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন পরিকল্পিত উদ্যোগের কথাও প্রধানমন্ত্রী জাতিসংঘে তুলে ধরেছেন।

ভাষণ শেষ করার সময় প্রধানমন্ত্রী এমন একটি বাংলাদেশের স্বপ্নের কথা বলেন, যেখানে তরুণেরা নির্দ্বিধায় নিজেদের স্বপ্ন পূরণ করবে, নারীরা আত্মবিশ্বাসের সঙ্গে জীবন পরিচালনা করবে এবং প্রতিটি শিশু নিজের পূর্ণ সম্ভাবনা বিকাশের সুযোগ পাবে। তাঁর ভাষায়, ‘সবার ওপরে মানুষ নিরাপদ ও শান্তিপূর্ণ জীবনযাপনের নিশ্চয়তা পাবে।’

এম ছালেহ বলেন, প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর শুধু সাধারণ পরিষদে দেওয়া ভাষণের মধ্যে সীমাবদ্ধ ছিল না। নিউইয়র্কে চার দিনের সফরে তিনি দ্বিপক্ষীয়, বহুপক্ষীয় ও সাইডলাইন বৈঠকসহ মোট ৩০টি কর্মসূচিতে অংশ নেন। এসব কর্মসূচিতে রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন ও শান্তিরক্ষা কার্যক্রমসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করেন তিনি।

এ ছাড়া প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরাও প্রায় ৫০টি অতিরিক্ত কর্মসূচিতে অংশ নেন বলে জানান প্রেস সচিব। তাঁর দাবি, এর ফলে প্রধানমন্ত্রীর বিভিন্ন বক্তব্য ও বাংলাদেশের অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা সম্ভব হয়েছে।

সফরে দেশের রাজনৈতিক সংস্কৃতিতেও ইতিবাচক পরিবর্তনের দৃষ্টান্ত তৈরি হয়েছে বলে উল্লেখ করেন প্রেস সচিব। তিনি জানান, সরকারি হিসাবে প্রধানমন্ত্রীর সঙ্গে ৩৫ জন প্রতিনিধি ছিলেন এবং চার্টার্ড বিমানের পরিবর্তে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে তিনি নিউইয়র্ক সফর করেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও সামাজিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে এম ছালেহ বলেন, অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির পাশাপাশি দেশের ধর্মীয়, সামাজিক ও পারিবারিক মূল্যবোধ ফিরিয়ে এনে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে একটি মানবিক সমাজ গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, এমন একটি সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য রয়েছে, যেখানে মানুষ একে অপরকে সম্মান করবে, বড়রা ছোটদের স্নেহ ও যত্ন করবেন এবং ছোটরা বড়দের শ্রদ্ধা করবে।

দেশের রাজনৈতিক অতীতের প্রসঙ্গ টেনে প্রেস সচিব বলেন, বাংলাদেশ দীর্ঘদিন দমনপীড়ন ও ভয়ের সংস্কৃতির মধ্য দিয়ে গেছে। নতুন একটি পর্যায়ের দিকে এগিয়ে যাওয়ার সময়ে তিনি ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।

প্রেস সচিবের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী প্রতিহিংসামুক্ত রাজনীতি এবং একটি মানবিক সমাজ প্রতিষ্ঠার কথা বলেছেন। তিনি বলেন, ‘একটি সুন্দর রাষ্ট্র ও মানবিক বৈশিষ্ট্যসম্পন্ন সমাজ গড়ে তোলার যে সুযোগ এসেছে, আমরা যদি তা যথাযথভাবে কাজে লাগাতে ব্যর্থ হই, তাহলে তা আমাদের কারও জন্যই ভালো ফল বয়ে আনবে না।’

এম ছালেহ আরও বলেন, প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরকে শুধু সাধারণ পরিষদে দেওয়া ভাষণের ভিত্তিতে মূল্যায়ন করা ঠিক হবে না। সফরকালে বিভিন্ন কর্মসূচিতে তিনি যেসব বিষয় উত্থাপন ও আলোচনা করেছেন, সেগুলোর সামগ্রিক প্রেক্ষাপটেই সফরটি দেখা উচিত।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, স্পিচ রাইটার মাহফুজুর রহমান, উপ-প্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু), উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা, সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির ও সহকারী প্রেস সচিব মো. নাজমুল হক খান উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের