রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা রাখার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে হাজির করা হলে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) শেষে আদালত ৩ জনকে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর ১ জনকে ৩ (তিন) মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১২টার থেকে সকাল ৯টা নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার উপ-শহর নিউ মার্কেট এলাকার মোঃ চাঁনের ছেলে, বর্তমানে রাজপাড়া থানাধীন হেলেনাবাদ এলাকায় বসবাসরত মেহেদী হাসান পল্লব (২৪), বোয়ালিয়া থানার উপ-শহর এলাকার মৃত আব্দুল কুদ্দুস বাবুর ছেলে মোঃ বিপ্লব ওরফে বিপু (২৪), গাইবান্ধা জেলার সদর থানাধীন বালুয়া গ্রামের মোঃ জাহিদুল ইসলামের ছেলে, বর্তমানে উপ-শহর নিউ মার্কেট এলাকায় বসবাসরত মোঃ শাহাদত হোসেন (২৫) ও বোয়ালিয়া থানার তালাইমারী শহীদ মিনার গ্রামের মৃত আব্দুল মোন্নাফ মিন্টুর ছেলে মোঃ হাফিজুর রহমান রুমন (৩৪)।
বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ উপ-শহর নিউ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মোঃ চাঁনের ছেলে, বর্তমানে রাজপাড়া থানাধীন হেলেনাবাদ এলাকায় বসবাসরত মেহেদী হাসান পল্লব (২৪); বোয়ালিয়া থানাধীন উপ-শহর এলাকার মৃত আব্দুল কুদ্দুস বাবুর ছেলে মোঃ বিপ্লব ওরফে বিপু (২৪) এবং গাইবান্ধা জেলার সদর থানাধীন বালুয়া গ্রামের মোঃ জাহিদুল ইসলামের ছেলে, বর্তমানে উপ-শহর নিউ মার্কেট এলাকায় বসবাসরত মোঃ শাহাদত হোসেন (২৫)-কে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত থেকে মোট ৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে বোয়ালিয়া থানা পুলিশ গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করলে তারা নিজেদের অপরাধ স্বীকার করেন। শুনানি শেষে বিজ্ঞ আদালত সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) কার্যক্রমের মাধ্যমে প্রত্যেককে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এছাড়া একই তারিখ সকাল আনুমানিক ৯টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ তালাইমারী শহীদ মিনার এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত আব্দুল মোন্নাফ মিন্টুর ছেলে মোঃ হাফিজুর রহমান রুমন (৩৪)-কে গাঁজা রাখার অভিযোগে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামি হাফিজুর রহমান রুমনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে তিনি নিজের অপরাধ স্বীকার করেন। বিজ্ঞ আদালত সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) কার্যক্রমের মাধ্যমে তাকে ৩ (তিন) মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
তিনি আরও জানান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মাদকমুক্ত সমাজ গঠনে দৃঢ় প্রতিজ্ঞ। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদকসংক্রান্ত অপরাধ দমন এবং আইনের যথাযথ প্রয়োগে আরএমপির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মোঃ মাসুদ রানা রাব্বানী :