ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন বিল রক্ষার্থে রাণীনগরে যাচাই সমীক্ষা বিষয়ক মতবিনিময় সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী রবিনের নির্বাচনী গণসংযোগ সাপাহারে মাদরাসাছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার ​সৌদি আরব ও হারামাইন শরিফাইনের নিরাপত্তার দাবিতে পাবনায় মানববন্ধন ১১ নম্বর ওয়ার্ডে ক্রিকেট প্রিমিয়ার লীগ উদ্বোধন ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের তালাকের পর মেয়েকে ‘মুক্ত’ করে বাজারে দুধ দিয়ে গোসল মায়ের বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষের প্রস্তুতির সময় ককটেল বিস্ফোরণ, আহত ২ পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী এ্যানি রূপচর্চায় নতুন নাম ‘ইলেকট্রোলাইট ক্রিম’ রাজশাহী মহানগরীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু দূর্গাপুর হতে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক ৩ আসামী গ্রেপ্তার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন ত্বরান্বিত করতে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: এমপি মিলন ব্রণের আবির্ভাব? মুখ ধোয়ার ৫ ভুলে আরও সমস্যা বা়ড়ছে! শুধরে নিন মান্দায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেরুদণ্ডে গুরুতর চোট! বালি থেকে দেশে আনা হচ্ছে নুসরতকে পুঠিয়ায় কৃষক কার্ডের আওতায় ১১২৪ কৃষক, পাবেন ২৫০০ টাকা আত্রাইয়ে কৃষক স্মার্ট কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

রাণীশংকৈলে মায়ের অভিযোগে ছেলের তিন মাসের কারাদণ্ড

  • আপলোড সময় : ০১-১০-২০২৬ ০৬:০৯:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৬ ০৬:০৯:৫৮ অপরাহ্ন
রাণীশংকৈলে মায়ের অভিযোগে ছেলের তিন মাসের কারাদণ্ড রাণীশংকৈলে মায়ের অভিযোগে ছেলের তিন মাসের কারাদণ্ড
নিজের গর্ভের সন্তানের হাতেই দিনের পর দিন নির্যাতিত হচ্ছিলেন এক অসহায় মা। মাদকের নেশায় মাতাল থাকতো বেশিভাগ সময় ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অবশেষে প্রশাসনের দ্বারস্থ হন তিনি।

মায়ের সেই করুণ আর্তনাদে সাড়া দিয়ে তার বাড়িতে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এসময় মাদকাসক্ত অবস্থায় ১০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয় মাদকাসক্ত ছেলেকে। পরে তাকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
একজন মা কতটা অসহায় হলে নিজের ছেলের বিরুদ্ধে অভিযোগ করতে বাধ্য হন — এই ঘটনা তারই করুণ প্রমাণ। 

ঘটনাটি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজার এলাকায় । মায়ের অভিযোগের ভিত্তিতে মাদকাসক্ত ছেলে জেমস ওরফে মিলনকে (৩৫) তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাণীশংকৈল সহকারী কমিশনার( ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুজিবর রহমান বৃহস্পতিবার এ দণ্ডাদেশ প্রদান করেন। 

জেমস ওরফে মিলন উপজেলার নেকমরদ বাজার এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

মিলনের মা ফাতেমা খাতুন বলেন, ছেলেটার জন্য আমরা অতিষ্ঠ হয়ে গিয়েছি। কোনোভাবে আর সামলাতে পারছিলাম না। তাই বাধ্য হয়ে আইনের হাতে তুলে দিয়েছি। সে যদি ভালো হয়ে ফিরে আসে, তাহলেই আমাদের শান্তি।

এবিষয়ে রাণীশংকৈল সহকারী কমিশনার( ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুজিবর রহমান জানান, মিলন  কয়েক বছর ধরে গাঁজা ও ইয়াবা সেবন করছিল। নেশার টাকা দিতে না পারলে প্রায়ই তিনি বাবা-মাকে গালাগাল ও মারধর করতেন। সবসসময় মায়ের কাছে টাকা চান মিলন । টাকা দিতে না পারায় মাকে মারধর করেন। পরে মা ফাতেমা খাতুন মিলনের বিরুদ্ধে অভিযোগ করে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বাড়ি থেকে তাকে নেশাগ্রস্ত অবস্থায় ১০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মাদকমুক্ত সমাজ গড়তে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, মিলন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের মারধর করতেন। পরিবারের অভিযোগের পর ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের কারাদণ্ড দিয়ে থানায় সোপর্দ করেছে।  

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের