ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন বিল রক্ষার্থে রাণীনগরে যাচাই সমীক্ষা বিষয়ক মতবিনিময় সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী রবিনের নির্বাচনী গণসংযোগ সাপাহারে মাদরাসাছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার ​সৌদি আরব ও হারামাইন শরিফাইনের নিরাপত্তার দাবিতে পাবনায় মানববন্ধন ১১ নম্বর ওয়ার্ডে ক্রিকেট প্রিমিয়ার লীগ উদ্বোধন ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের তালাকের পর মেয়েকে ‘মুক্ত’ করে বাজারে দুধ দিয়ে গোসল মায়ের বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষের প্রস্তুতির সময় ককটেল বিস্ফোরণ, আহত ২ পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী এ্যানি রূপচর্চায় নতুন নাম ‘ইলেকট্রোলাইট ক্রিম’ রাজশাহী মহানগরীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু দূর্গাপুর হতে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক ৩ আসামী গ্রেপ্তার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন ত্বরান্বিত করতে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: এমপি মিলন ব্রণের আবির্ভাব? মুখ ধোয়ার ৫ ভুলে আরও সমস্যা বা়ড়ছে! শুধরে নিন মান্দায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেরুদণ্ডে গুরুতর চোট! বালি থেকে দেশে আনা হচ্ছে নুসরতকে পুঠিয়ায় কৃষক কার্ডের আওতায় ১১২৪ কৃষক, পাবেন ২৫০০ টাকা আত্রাইয়ে কৃষক স্মার্ট কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

কোর্ট স্টেশন শাহী জামে মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক

  • আপলোড সময় : ০২-১০-২০২৬ ০৪:৪৪:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৬ ০৪:৪৪:০৮ অপরাহ্ন
কোর্ট স্টেশন শাহী জামে মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক কোর্ট স্টেশন শাহী জামে মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন শুক্রবার (২ অক্টোবর) নগরীর কোর্ট স্টেশন শাহী জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করেছেন। নামাজ শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন রাসিক প্রশাসক। এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান এবং মহানগরবাসীর সহযোগিতা কামনা করেন।

নামাজ শেষে কোর্ট স্টেশন শাহী জামে মসজিদ পরিদর্শন করেন রাসিক প্রশাসক। এ সময় মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ রাসিক প্রশাসকের নিকট মসজিদের উন্নয়নে সহযোগিতা কামনা করেন। রাসিক প্রশাসক সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে রাজশাহী মহানগরবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই উন্নয়ন ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। মসজিদসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে যাচ্ছি। নগরীর উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমকে আরও এগিয়ে নিতে আপনাদের সহযোগিতা কামনা করছি।

তিনি আরও বলেন, ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সবাইকে সচেতন হতে হবে। নিজ নিজ বাসাবাড়ির আঙিনা ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে। এ কার্যক্রম সফল করতে নগরবাসীর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সহযোগিতায় রাজশাহীকে আরও এগিয়ে নিতে চাই।

পরিদর্শনকালে কোর্ট স্টেশন শাহী জামে মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. ওবায়দুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, সহ-সভাপতি আখতারুজ্জামান কার্যনির্বাহী সদস্য শফিকুল আলম বাবলু, ইমতিয়াজ হোসেন হিমেল, আব্দুল কাদের, আতিকুল ইসলাম বাবু, রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান, সাবেক সভাপতি শওকত আলী, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম স্বপন, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল সহ স্থানীয় মুসল্লী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় রাসিকের নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) মো. জসীম উদ্দিন আরজু সহ সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের