ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন বিল রক্ষার্থে রাণীনগরে যাচাই সমীক্ষা বিষয়ক মতবিনিময় সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী রবিনের নির্বাচনী গণসংযোগ সাপাহারে মাদরাসাছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার ​সৌদি আরব ও হারামাইন শরিফাইনের নিরাপত্তার দাবিতে পাবনায় মানববন্ধন ১১ নম্বর ওয়ার্ডে ক্রিকেট প্রিমিয়ার লীগ উদ্বোধন ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের তালাকের পর মেয়েকে ‘মুক্ত’ করে বাজারে দুধ দিয়ে গোসল মায়ের বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষের প্রস্তুতির সময় ককটেল বিস্ফোরণ, আহত ২ পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী এ্যানি রূপচর্চায় নতুন নাম ‘ইলেকট্রোলাইট ক্রিম’ রাজশাহী মহানগরীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু দূর্গাপুর হতে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক ৩ আসামী গ্রেপ্তার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন ত্বরান্বিত করতে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: এমপি মিলন ব্রণের আবির্ভাব? মুখ ধোয়ার ৫ ভুলে আরও সমস্যা বা়ড়ছে! শুধরে নিন মান্দায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেরুদণ্ডে গুরুতর চোট! বালি থেকে দেশে আনা হচ্ছে নুসরতকে পুঠিয়ায় কৃষক কার্ডের আওতায় ১১২৪ কৃষক, পাবেন ২৫০০ টাকা আত্রাইয়ে কৃষক স্মার্ট কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

দক্ষ জনশক্তিই উৎপাদনশীলতার বড় শক্তি; প্রযুক্তি-উদ্ভাবনে গুরুত্ব জেলা প্রশাসকের

  • আপলোড সময় : ০২-১০-২০২৬ ০৪:৪৬:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৬ ০৪:৪৬:২৫ অপরাহ্ন
দক্ষ জনশক্তিই উৎপাদনশীলতার বড় শক্তি; প্রযুক্তি-উদ্ভাবনে গুরুত্ব জেলা প্রশাসকের দক্ষ জনশক্তিই উৎপাদনশীলতার বড় শক্তি; প্রযুক্তি-উদ্ভাবনে গুরুত্ব জেলা প্রশাসকের
বিপুল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করে প্রযুক্তি ও উদ্ভাবনের সঙ্গে যুক্ত করতে পারলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বহুগুণ বাড়ানো সম্ভব বলে মন্তব্য করেছেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। 

তিনি বলেছেন, সীমিত সম্পদ দিয়ে কম সময়ে মানসম্মত পণ্য ও সেবা উৎপাদন এবং অপচয় রোধই প্রকৃত উৎপাদনশীলতা।

শুক্রবার জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের প্রতিপাদ্য ছিল, উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়।

জেলা প্রশাসক বলেন, প্রাকৃতিক ও খনিজ সম্পদের সীমাবদ্ধতা থাকলেও বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তার জনগোষ্ঠী। অদক্ষ শ্রমশক্তিকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে দেশে উৎপাদন বাড়ানোর পাশাপাশি বিদেশে দক্ষ জনশক্তি পাঠানো গেলে রেমিট্যান্সও কয়েক গুণ বাড়তে পারে।

রাজশাহীর সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, আম ও মৎস্যভিত্তিক খাদ্য প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলা গেলে কর্মসংস্থান ও রপ্তানি বাড়বে। হাইটেক পার্ক ও পর্যটন খাতেও তরুণ উদ্যোক্তা তৈরির সুযোগ রয়েছে।

এআই, অটোমেশন ও আধুনিক প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়াতে তরুণদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়ে তিনি চাকরিপ্রত্যাশী না হয়ে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিসিক কর্মকর্তাসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, উদ্যোক্তা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের