ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন বিল রক্ষার্থে রাণীনগরে যাচাই সমীক্ষা বিষয়ক মতবিনিময় সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী রবিনের নির্বাচনী গণসংযোগ সাপাহারে মাদরাসাছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার ​সৌদি আরব ও হারামাইন শরিফাইনের নিরাপত্তার দাবিতে পাবনায় মানববন্ধন ১১ নম্বর ওয়ার্ডে ক্রিকেট প্রিমিয়ার লীগ উদ্বোধন ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের তালাকের পর মেয়েকে ‘মুক্ত’ করে বাজারে দুধ দিয়ে গোসল মায়ের বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষের প্রস্তুতির সময় ককটেল বিস্ফোরণ, আহত ২ পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী এ্যানি রূপচর্চায় নতুন নাম ‘ইলেকট্রোলাইট ক্রিম’ রাজশাহী মহানগরীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু দূর্গাপুর হতে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক ৩ আসামী গ্রেপ্তার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন ত্বরান্বিত করতে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: এমপি মিলন ব্রণের আবির্ভাব? মুখ ধোয়ার ৫ ভুলে আরও সমস্যা বা়ড়ছে! শুধরে নিন মান্দায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেরুদণ্ডে গুরুতর চোট! বালি থেকে দেশে আনা হচ্ছে নুসরতকে পুঠিয়ায় কৃষক কার্ডের আওতায় ১১২৪ কৃষক, পাবেন ২৫০০ টাকা আত্রাইয়ে কৃষক স্মার্ট কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

রাণীশংকৈলে সেচ পাম্প ঘরে গাঁজার আড্ডা ৩ যুবকের কারাদণ্ড

  • আপলোড সময় : ০২-১০-২০২৬ ০৪:৫৪:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৬ ০৪:৫৪:২৪ অপরাহ্ন
রাণীশংকৈলে সেচ পাম্প ঘরে গাঁজার আড্ডা ৩ যুবকের কারাদণ্ড রাণীশংকৈলে সেচ পাম্প ঘরে গাঁজার আড্ডা ৩ যুবকের কারাদণ্ড
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সেচ পাম্প ঘরে মাদক সেবনকালে তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। পুলিশ ভ্রাম্যমাণ আদালতে হাজির করে তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

​বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলার লেহেম্বা ইউনিয়নের উমরাডাঙ্গী এলাকায় কুলিক নদী ব্রিজের নিচের একটি সেচ পাম্প ঘর থেকে তাদের আটক করা হয়। ​

দণ্ডপ্রাপ্ত যুবকরা হলেন- উপজেলা পৌর শহরের বজলুর রহমানের ছেলে আশরাফুল (২৭),রেজাউল হকের ছেলে শামিউল হাসান (২৬) এবং আসালত ইসলামের ছেলে খালেদ (২৪)। আটককালে তাদের কাছ থেকে ৭ পিস ইয়াবা, ১ পুরিয়া গাঁজা এবং ১টি গাঁজা ভর্তি সিগারেট উদ্ধার করা হয়।

​স্থানীয়রা জানায়, কুলিক নদী ব্রিজের নিচের সেচ পাম্প ঘরটিতে দীর্ঘদিন ধরে নিয়মিত মাদকের আড্ডা চলছিল। বৃহস্পতিবার  সন্ধায় সেখানে ওই তিন যুবককে মাদক সেবন করতে দেখে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে খবর দেয়। থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে। এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান ইউপি সদস্য শাহাজান আলীও কয়কজন স্বাক্ষীর উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অপরাধে আসামিদের প্রত্যেককে ১ মাস করে মোট ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

​এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের