ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন বিল রক্ষার্থে রাণীনগরে যাচাই সমীক্ষা বিষয়ক মতবিনিময় সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী রবিনের নির্বাচনী গণসংযোগ সাপাহারে মাদরাসাছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার ​সৌদি আরব ও হারামাইন শরিফাইনের নিরাপত্তার দাবিতে পাবনায় মানববন্ধন ১১ নম্বর ওয়ার্ডে ক্রিকেট প্রিমিয়ার লীগ উদ্বোধন ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের তালাকের পর মেয়েকে ‘মুক্ত’ করে বাজারে দুধ দিয়ে গোসল মায়ের বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষের প্রস্তুতির সময় ককটেল বিস্ফোরণ, আহত ২ পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী এ্যানি রূপচর্চায় নতুন নাম ‘ইলেকট্রোলাইট ক্রিম’ রাজশাহী মহানগরীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু দূর্গাপুর হতে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক ৩ আসামী গ্রেপ্তার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন ত্বরান্বিত করতে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: এমপি মিলন ব্রণের আবির্ভাব? মুখ ধোয়ার ৫ ভুলে আরও সমস্যা বা়ড়ছে! শুধরে নিন মান্দায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেরুদণ্ডে গুরুতর চোট! বালি থেকে দেশে আনা হচ্ছে নুসরতকে পুঠিয়ায় কৃষক কার্ডের আওতায় ১১২৪ কৃষক, পাবেন ২৫০০ টাকা আত্রাইয়ে কৃষক স্মার্ট কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

পুঠিয়ায় কৃষক কার্ডের আওতায় ১১২৪ কৃষক, পাবেন ২৫০০ টাকা

  • আপলোড সময় : ০২-১০-২০২৬ ০৫:০৮:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৬ ০৫:০৮:০৬ অপরাহ্ন
পুঠিয়ায় কৃষক কার্ডের আওতায় ১১২৪ কৃষক, পাবেন ২৫০০ টাকা পুঠিয়ায় কৃষক কার্ডের আওতায় ১১২৪ কৃষক, পাবেন ২৫০০ টাকা
রাজশাহীর পুঠিয়ায় কৃষক কার্ডের পাইলট কর্মসূচির আওতায় ১ হাজার ১২৪ কৃষককে অন্তর্ভুক্ত করা হয়েছে। অনুমোদিত এসব কৃষক কৃষক কার্ড পাবেন। তবে সরকারের নির্ধারিত শর্ত অনুযায়ী, ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক অর্থাৎ যাদের জমির পরিমাণ ২৪৯ শতকের কম, তাঁরা কৃষি উপকরণ কেনার জন্য ২ হাজার ৫০০ টাকা করে ভর্তুকি পাবেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় ফেনীর ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয়ভাবে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করা হয়। একই সময়ে দেশের নির্বাচিত উপজেলা ও কৃষি ব্লকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। এর অংশ হিসেবে পুঠিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রজেক্টরের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করা হয়।

উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, পুঠিয়ার তারাপুর কৃষি ব্লকের ১ হাজার ১২৪ কৃষক এ কর্মসূচির আওতায় রয়েছেন। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের তথ্যভান্ডারে অন্তর্ভুক্ত করার পাশাপাশি কৃষি উপকরণ কেনায় আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর পাইলট প্রকল্পের আওতায় ৪৩ লাখ কৃষকের তথ্যভান্ডার তৈরির কাজ চলছে। প্রথম ধাপে ১ লাখ ১০ হাজার ১৬৫ জন কৃষককে কৃষক কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাইলট পর্যায়ে উদ্বোধনের দিনে দেশের ৫৬ জেলার ৭৭টি উপজেলার ৭৭টি কৃষি ব্লকের ১ লাখ ৪৭ জন কৃষককে কৃষি উপকরণ কেনার জন্য ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা দেওয়ার কথা রয়েছে।

পুঠিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান। সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইসরাফিল হক।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. আজিজুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক মোছাঃ সাবিনা বেগম, রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস সুমিত, উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার, পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনসুর রহমান মাস্টার, পৌর বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র আসাদুল ইসলাম আসাদসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও কৃষকরা।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের