ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন বিল রক্ষার্থে রাণীনগরে যাচাই সমীক্ষা বিষয়ক মতবিনিময় সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী রবিনের নির্বাচনী গণসংযোগ সাপাহারে মাদরাসাছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার ​সৌদি আরব ও হারামাইন শরিফাইনের নিরাপত্তার দাবিতে পাবনায় মানববন্ধন ১১ নম্বর ওয়ার্ডে ক্রিকেট প্রিমিয়ার লীগ উদ্বোধন ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের তালাকের পর মেয়েকে ‘মুক্ত’ করে বাজারে দুধ দিয়ে গোসল মায়ের বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষের প্রস্তুতির সময় ককটেল বিস্ফোরণ, আহত ২ পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী এ্যানি রূপচর্চায় নতুন নাম ‘ইলেকট্রোলাইট ক্রিম’ রাজশাহী মহানগরীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু দূর্গাপুর হতে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক ৩ আসামী গ্রেপ্তার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন ত্বরান্বিত করতে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: এমপি মিলন ব্রণের আবির্ভাব? মুখ ধোয়ার ৫ ভুলে আরও সমস্যা বা়ড়ছে! শুধরে নিন মান্দায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেরুদণ্ডে গুরুতর চোট! বালি থেকে দেশে আনা হচ্ছে নুসরতকে পুঠিয়ায় কৃষক কার্ডের আওতায় ১১২৪ কৃষক, পাবেন ২৫০০ টাকা আত্রাইয়ে কৃষক স্মার্ট কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

রূপচর্চায় নতুন নাম ‘ইলেকট্রোলাইট ক্রিম’

  • আপলোড সময় : ০২-১০-২০২৬ ০৬:০৬:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৬ ০৬:০৬:০৬ অপরাহ্ন
রূপচর্চায় নতুন নাম ‘ইলেকট্রোলাইট ক্রিম’ ফাইল ফটো
শরীরে জলের ঘাটতি মেটাতে ইলেকট্রোলাইট পানীয় খাওয়ার কথা বলেন চিকিৎসকেরা। যেমন ডাবের জল, ওআরএস বা নানা ফলের রস মিশিয়ে এমন পানীয় তৈরি করা হয়। দোকানেও কিনতে পাওয়া যায়। রূপচর্চার জগতেও ইলেকট্রোলাইট ক্রিমের কথা শোনা যাচ্ছে ইদানীং। এমন ক্রিমের কদরও বেড়েছে। দাবি করা হচ্ছে, শুষ্ক ও স্পর্শকাতর ত্বক, ব্রণপ্রবণ ত্বক বা কালচে দাগছোপের আধিক্য রয়েছে এমন ত্বকের জন্য এই ক্রিম বেশ কার্যকর হচ্ছে।

কী এই ইলেকট্রোলাইট ক্রিম?
সোডিয়াম, পটাশিয়াম, ক্যালশিয়াম, ক্লোরাইড এবং ম্যাগনেশিয়ামের মিশ্রণে তৈরি যৌগ হল ইলেকট্রোলাইট। বিভিন্ন খাবার বা পানীয়ের মাধ্যমে শরীর এই যৌগ সংগ্রহ করে। এগুলির কোনও একটির কম বা বেশি হলে ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা দেখা দেয়। তখন পেশিশক্তি কমতে থাকে, স্নায়বিক সমস্যাও দেখা দিতে পারে। এই উপাদানগুলি নিয়ে যেমন ইলেকট্রোলাইট পানীয় তৈরি হয়, তেমনই ইলেকট্রোলাইট ক্রিমও তৈরি হয় যাতে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ক্যালশিয়ামের মতো খনিজ উপাদানগুলি থাকে। রোদে বার হলে সূর্যের অতিবেগনি রশ্মি ত্বক থেকে জলীয় উপাদান শুষে নেয়, যার সঙ্গে শরীরে থাকা খনিজ উপাদানগুলিও বেরিয়ে যায়। ফলে, ত্বকের নিজস্ব আর্দ্রতা ও জলীয় ভারসাম্য বিঘ্নিত হয়। তখন ত্বক শুষ্ক, স্পর্শকাতর হয়ে যায়। ব্রণ, ফুস্কুড়ি, র‌্যাশের আধিক্য ঘটে, কালচে দাগছোপও পড়তে থাকে ত্বকে। অনেকের আবার ত্বক খসখসে হয়ে গিয়ে নানারকম চর্মরোগ দেখা দিতে থাকে। এই সমস্যার সমাধান সাধারণ ক্রিমে হয় না। এর জন্যই দরকার ইলেকট্রোলাইট ক্রিম।

ইলেকট্রোলাইট ক্রিম কী কী দিয়ে তৈরি হয়?
এই ক্রিমে প্রচুর পরিমাণে মেশানো থাকে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ক্যালশিয়ামের মতো খনিজ উপাদান।

এতে থাকে হায়ালুরোনিক অ্যাসিড যা ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং শুষ্ক ত্বক নরম ও মসৃণ করে তোলে।

ইলেকট্রোলাইট ক্রিমে মেশানো থাকে পেপটাইট যা ত্বকের কোলাজেন তৈরিতে ও কোষের পুনর্গঠনে বিশেষ ভূমিকা নেয়।

এই ক্রিমে থাকে সেরামাইড যা ত্বকের প্রতিরক্ষামূলক স্তর গঠনে বিশেষ ভূমিকা নেয়। সেরামাইড ত্বককে রোদ, দূষণ, ব্যাক্টেরিয়া, ভাইরাস ও ছত্রাকের সংক্রমণ থেকে রক্ষা করে। সূর্যের অতিবেগনি রশ্মির প্রভাব থেকে বাঁচায়। পাশাপাশি, ত্বক থেকে বার্ধক্যের ছাপ মুছে দিতে পারে।

কেনার আগে কী কী দেখে নেবেন?
প্যাকেটের গায়ে শুধু ‘ইলেকট্রোলাইট’ লেখা থাকলেই কিনবেন না। কেনার আগে দেখে নেবেন উপাদানের তালিকায় পেপটাইড, গ্লিসারিন বা সেরামাইড আছে কি না। অ্যালকোহল, কৃত্রিম সুগন্ধি বা প্যারাবেন-মুক্ত পণ্যই বেছে নিতে হবে। ত্বকের ধরন অনুযায়ী ক্রিম বাছবেন। তৈলাক্ত ত্বকের জন্য হালকা জেল-বেসড এবং শুষ্ক ত্বকের জন্য প্যারাফিন বা বাটার-বেসড ক্রিম বেছে নিলে ভাল।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের