রাজশাহী মহানগরীর ১১ নম্বর ওয়ার্ডে ১১নং ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লীগ-২০২৬, সিজন-১-এর কার্যক্রম ও রেজিস্ট্রেশন ফরম উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে ১১নং ওয়ার্ড স্পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে রাসিক প্রশাসক বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, তরুণ প্রজন্মকে সুস্থ, সুশৃঙ্খল ও মানবিক হিসেবে গড়ে তোলারও গুরুত্বপূর্ণ মাধ্যম। তরুণদের মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
তিনি বলেন, মহানগরীর প্রতিটি ওয়ার্ডে খেলাধুলার পরিবেশ তৈরিতে সিটি করপোরেশন কাজ করছে। ৩০টি ওয়ার্ডে ২১টি খেলার মাঠ ও ১৬টি ফুটসাল গ্রাউন্ড নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
মাহফুজুর রহমান রিটন বলেন, ক্রিকেট লীগের মতো আয়োজন তরুণদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে ভূমিকা রাখবে। তিনি লীগটির সফলতা কামনা করে আয়োজকদের এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি প্রমুখ উপস্থিত ছিলেন।

মোঃ মাসুদ রানা রাব্বানী :