ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন বিল রক্ষার্থে রাণীনগরে যাচাই সমীক্ষা বিষয়ক মতবিনিময় সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী রবিনের নির্বাচনী গণসংযোগ সাপাহারে মাদরাসাছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার ​সৌদি আরব ও হারামাইন শরিফাইনের নিরাপত্তার দাবিতে পাবনায় মানববন্ধন ১১ নম্বর ওয়ার্ডে ক্রিকেট প্রিমিয়ার লীগ উদ্বোধন ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের তালাকের পর মেয়েকে ‘মুক্ত’ করে বাজারে দুধ দিয়ে গোসল মায়ের বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষের প্রস্তুতির সময় ককটেল বিস্ফোরণ, আহত ২ পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী এ্যানি রূপচর্চায় নতুন নাম ‘ইলেকট্রোলাইট ক্রিম’ রাজশাহী মহানগরীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু দূর্গাপুর হতে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক ৩ আসামী গ্রেপ্তার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন ত্বরান্বিত করতে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: এমপি মিলন ব্রণের আবির্ভাব? মুখ ধোয়ার ৫ ভুলে আরও সমস্যা বা়ড়ছে! শুধরে নিন মান্দায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেরুদণ্ডে গুরুতর চোট! বালি থেকে দেশে আনা হচ্ছে নুসরতকে পুঠিয়ায় কৃষক কার্ডের আওতায় ১১২৪ কৃষক, পাবেন ২৫০০ টাকা আত্রাইয়ে কৃষক স্মার্ট কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

​সৌদি আরব ও হারামাইন শরিফাইনের নিরাপত্তার দাবিতে পাবনায় মানববন্ধন

  • আপলোড সময় : ০২-১০-২০২৬ ০৭:৪৯:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৬ ০৭:৪৯:৫৪ অপরাহ্ন
​সৌদি আরব ও হারামাইন শরিফাইনের নিরাপত্তার দাবিতে পাবনায় মানববন্ধন ​সৌদি আরব ও হারামাইন শরিফাইনের নিরাপত্তার দাবিতে পাবনায় মানববন্ধন
সৌদি আরবের পবিত্র হারামাইন শরিফাইন মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববী ﷺ-এর বিরুদ্ধে হুতিদের অন্যায় আক্রমণ ও আগ্রাসনের প্রতিবাদে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুমা নামাজ শেষে এ মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস, পাবনা জেলার সভাপতি আলহাজ্ব মোঃ ইমদাদ হোসেন।

মানববন্ধনে পবিত্র দুই মসজিদের মর্যাদা, নিরাপত্তা ও পবিত্রতা রক্ষার বিষয়ে উদ্বেগ প্রকাশ এবং যেকোনো ধরনের সন্ত্রাস, হামলা ও আগ্রাসনের নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস পাবনা জেলার সাধারণ সম্পাদক মাওলানা মো. মকবুল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ নুরুল ইসলাম, সদস্য আলহাজ্ব মো. সাজ্জাদ প্রামাণিক বাচ্চু, জমঈয়ত শুব্বানে আহলে হাদীস পাবনা জেলার সভাপতি শাইখ ইমরান হোসেন, মাদ্রাসা দারুল হাদীস পাবনার উপাধ্যক্ষ শাইখ নুরুল ইসলাম মাদানী, শিক্ষক শাইখ রবিউল ইসলাম, মাওলানা সাজ্জাদ হোসেন মাদানী প্রমূখ।

এসময় সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে জমঈয়ত শুব্বানে আহলে হাদীস পাবনা জেলার সভাপতি শাইখ ইমরান হোসেন, সাধারণ সম্পাদক শাইখ মো. আল আমিন, মাদ্রাসা দারুল হাদীস পাবনার উপাধ্যক্ষ শাইখ নুরুল ইসলাম মাদানী, সিনিয়র শিক্ষক শাইখ রইস উদ্দিন, শিক্ষক শাইখ রবিউল ইসলামসহ জমঈয়ত, শুব্বান, মাদ্রাসা দারুল হাদীসের শিক্ষকগণ এবং বিভিন্ন শ্রেণি-পেশার আরও অনেক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাদ্রাসা দারুল হাদীসের শিক্ষক হাফেজ ক্বারী শুয়াইবুর রহমান এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন জমঈয়ত শুব্বানে আহলে হাদীস পাবনা জেলার সাধারণ সম্পাদক শাইখ মোঃ আল আমিন ।

বক্তারা পবিত্র মক্কা-মদিনার নিরাপত্তা ও মর্যাদা রক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং হারামাইন শরিফাইনের বিরুদ্ধে হামলা ও আগ্রাসনের প্রতিবাদ জানান। একই সঙ্গে মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও পবিত্র স্থানসমূহের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের