ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন বিল রক্ষার্থে রাণীনগরে যাচাই সমীক্ষা বিষয়ক মতবিনিময় সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী রবিনের নির্বাচনী গণসংযোগ সাপাহারে মাদরাসাছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার ​সৌদি আরব ও হারামাইন শরিফাইনের নিরাপত্তার দাবিতে পাবনায় মানববন্ধন ১১ নম্বর ওয়ার্ডে ক্রিকেট প্রিমিয়ার লীগ উদ্বোধন ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের তালাকের পর মেয়েকে ‘মুক্ত’ করে বাজারে দুধ দিয়ে গোসল মায়ের বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষের প্রস্তুতির সময় ককটেল বিস্ফোরণ, আহত ২ পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী এ্যানি রূপচর্চায় নতুন নাম ‘ইলেকট্রোলাইট ক্রিম’ রাজশাহী মহানগরীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু দূর্গাপুর হতে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক ৩ আসামী গ্রেপ্তার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন ত্বরান্বিত করতে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: এমপি মিলন ব্রণের আবির্ভাব? মুখ ধোয়ার ৫ ভুলে আরও সমস্যা বা়ড়ছে! শুধরে নিন মান্দায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেরুদণ্ডে গুরুতর চোট! বালি থেকে দেশে আনা হচ্ছে নুসরতকে পুঠিয়ায় কৃষক কার্ডের আওতায় ১১২৪ কৃষক, পাবেন ২৫০০ টাকা আত্রাইয়ে কৃষক স্মার্ট কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী রবিনের নির্বাচনী গণসংযোগ

  • আপলোড সময় : ০২-১০-২০২৬ ০৭:৫৪:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৬ ০৭:৫৪:৩৭ অপরাহ্ন
সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান  প্রার্থী রবিনের নির্বাচনী গণসংযোগ সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী রবিনের নির্বাচনী গণসংযোগ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নাটোরের সিংড়া উপজেলার ৩নং ইটালী ইউনিয়ন পরিষদ এলাকায় বইছে আগাম ভোটের হাওয়া। এরই ধারাবাহিকতায় ইটালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, ইউনিয়ন বিএনপির নেতা ও কুমগ্রামের ঐতিহ্যবাহী তালুকদার পরিবারের সন্তান ইস্তিয়াকুল আলম তালুকদার রবিন ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। 

​শুক্রবার বিকালে কুমগ্রাম বাজার থেকে গণসংযোগটি শুরু হয়ে ইটালী ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার, গ্রাম ও রাস্তার মোড় প্রদক্ষিণ করে। এ সময় তিনি সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন, প্রবীণদের দোয়া চান এবং তরুণদের কাছে পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করেন এবং  লিফলেট বিতরণ করেন।  

​গণসংযোগে সফরসঙ্গী হিসেবে ইটালী ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​গণসংযোগকালে চেয়ারম্যান পদপ্রার্থী ইস্তিয়াকুল আলম তালুকদার রবিন বলেন, "ইটালী ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। আমি তালুকদার পরিবারের সন্তান হিসেবে নয়, বরং এলাকার একজন সেবক হয়ে জনগণের পাশে থাকতে চাই। দীর্ঘদিন ধরে ইটালী ইউনিয়নের সাধারণ মানুষ কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। জনগণ যদি ভালোবাসার প্রতীক হিসেবে আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করে, তবে আমি অবকাঠামোগত উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান এবং প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে কাজ করব।"

​তিনি আরও বলেন, "রাজনীতিকে জনসেবার মাধ্যম মনে করে আমি মাঠে নেমেছি। ইউনিয়নের প্রতিটি মানুষের দুঃখে-কষ্টে সবসময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।"

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের