ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ২৫.৫ কেজি গাঁজাসহ দুজন আটক খড়ের স্তূপের নিচে ১৯ ককটেল সদৃশ বস্তু উদ্ধার ত্রাসের রাজত্ব কায়েমকারী ছাত্রলীগ নেতা আরাফ পলাতক বিদেশে; দেশে ফিরলেই চরম জীবননাশের ঝুঁকি ছাত্রলীগের সাবেক নেতার বিরুদ্ধে উসকানি-নাশকতার অভিযোগ সড়ক দুর্ঘটনা রোধে লক্ষ্মীপুর মোড়ে নিসচার সচেতনতামূলক কর্মসূচি দুর্গাপূজায় নিরাপত্তায় স্বেচ্ছাসেবক টিম, রাজশাহীতে সিসিটিভি, বিকল্প বিদ্যুৎ ও মাদক নিয়ন্ত্রণে জোর ক্লাব কাপ তায়কোয়ানডোতে রাজশাহীর ১৫ পদক এডিবির প্রকল্পে বাসযোগ্য ও টেকসই নগর উন্নয়নে গুরুত্ব রবি বোলার হান্টে রাজশাহী বিভাগে নির্বাচিত ১৬ নিকলীতে ছোট ভাইয়ের স্ত্রীকে ছুরি দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, আদালতে মামলা নিকলীতে ছোট ভাইয়ের স্ত্রীকে ছুরি দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, আদালতে মামলা রুশ ড্রোন হামলায় ইউক্রেনে ধ্বংস ভারতীয় সংস্থার ওষুধ কারখানা, নিহত ১ আমেরিকায় ৯/১১ ধাঁচে হামলার হুমকি আল কায়েদার ইউক্রেনে রুশ ড্রোন হামলা, ধ্বংস ভারতীয় সংস্থার ওষুধ কারখানা সঙ্গীতশিল্পীদের সঙ্গে প্রেম নিয়ে ডাকোটার মজার মন্তব্য, ‘কেউ শয্যায় ভয়ানক খারাপ’ শুটিং সেটে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন সানজানা পাণ্ডে ‘মুন্না ভাই’ হয়ে গান্ধীগিরির বার্তা সঞ্জয় দত্তের রাসিক প্রশাসকের সাথে হাজী জলিলুর রহমান প্রাথমিক বিদ্যালয় কমিটির সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সালমানের ‘ইয়ঙ্গার ভার্সন’! আলোচনায় সাজিদপুত্র সুফিয়ান গাঁজা সেবনের অভিযোগে চার যুবক গ্রেপ্তার

ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী ও জুবাইদার ছবি শেয়ার মার্কিন দূতাবাসের

  • আপলোড সময় : ০৪-১০-২০২৬ ০৫:৪৩:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৬ ০৫:৪৩:২১ অপরাহ্ন
ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী ও জুবাইদার ছবি শেয়ার মার্কিন দূতাবাসের ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী ও জুবাইদার ছবি শেয়ার মার্কিন দূতাবাসের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের অংশগ্রহণের একটি ছবি নিজেদের ফেসবুক পেজে শেয়ার করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

রোববার (৪ অক্টোবর) প্রধানমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ছবিটি নিজেদের পেজে শেয়ার করে মার্কিন দূতাবাস। এর আগে শনিবার (৩ অক্টোবর) ছবিটি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম সালেহ শিবলী জানিয়েছিলেন, ছবিটি হোয়াইট হাউসের সৌজন্যে পাওয়া গেছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত বিশ্বনেতা ও তাদের স্বামী-স্ত্রীদের সম্মানে গত ২২ সেপ্টেম্বর নৈশভোজের আয়োজন করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ওই সময় জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরসঙ্গী ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।

অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্ত্রীদের নিয়ে একটি বিশেষ বৈঠকেরও আয়োজন করেন মেলানিয়া ট্রাম্প। বৈঠকে শিশুদের কল্যাণে তার উদ্যোগ ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ তুলে ধরেন তিনি। একই সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের ফার্স্ট লেডিদেরও এই উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানান।

এর আগে গত ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে এটিই ছিল তার প্রথম ভাষণ।

সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক ও পার্শ্ববৈঠকে অংশ নেন। এসব বৈঠকে তিনি বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সফর শেষে ২৭ সেপ্টেম্বর দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ত্রাসের রাজত্ব কায়েমকারী ছাত্রলীগ নেতা আরাফ পলাতক বিদেশে; দেশে ফিরলেই চরম জীবননাশের ঝুঁকি

ত্রাসের রাজত্ব কায়েমকারী ছাত্রলীগ নেতা আরাফ পলাতক বিদেশে; দেশে ফিরলেই চরম জীবননাশের ঝুঁকি