ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে শ্রীমন্তপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন আজকের শিশুরাই আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে - রাণীশংকৈলে ইউএনও ইসরাত জাহান নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ রাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধার আত্রাইয়ে মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ​রুয়েটের প্রধান ফটক থেকে উদ্ধার হওয়া সাইকেল আনসার ক্যাম্পে জমা নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে: মাহফুজুর রহমান রিটন যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড রাতে ভাত খাওয়া বারণ, রুটি পছন্দ নয়! স্বাস্থ্যকর অথচ সুস্বাদু ৩ খাবার বানিয়ে নিন যা খেলে মনও ভরবে পেনশনের টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা, রাস্তায় লুটিয়ে পড়েও ঝোলা ছাড়লেন না বৃদ্ধা! তার পর? রুয়েটের প্রধান ফটক থেকে চুরি হওয়া সাইকেল উদ্ধার, আনসার ক্যাম্পে জমা হুথি হামলায় বিপর্যস্ত সৌদির আরবের আকাশপথ, বাতিল করতে হয়েছে চার হাজারেরও বেশি উড়ান অনুষ্কা-প্রিয়ঙ্কার মতো ফোলা ও ভরাট ঠোঁট হতে পারে সুচ না ফুটিয়েও, ফিলারের বিকল্প তিন উপায়ের সন্ধান রইল রোমান্স ও অ্যাকশনের মিশেলে ‘কিং’-এর নতুন ঝলক, শাহরুখের ছবির মুক্তি কবে? ‘আমার বাড়িতে কেউ এলে ব্যাগ পরীক্ষা করা হচ্ছে’! আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উর্ফীর ৩২ বছর পর পর্দায় অক্ষয়-রবীনার রসায়ন, ফের আসছে ‘মোহরা’! দীপাবলিতে ‘রামায়ণ’-এর সঙ্গে টক্কর

রাজশাহীর পুঠিয়ায় এক ডজন মামলায় আসামী ছিনতাইকারী-চাঁদাবাজ ও শীর্ষ সন্ত্রাসী সাব্বির গ্রেফতার 

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৫ ১১:০৬:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৫ ১১:০৬:৩৯ পূর্বাহ্ন
রাজশাহীর পুঠিয়ায় এক ডজন মামলায় আসামী ছিনতাইকারী-চাঁদাবাজ ও শীর্ষ সন্ত্রাসী সাব্বির গ্রেফতার  রাজশাহীর পুঠিয়ায় এক ডজন মামলায় আসামী ছিনতাইকারী-চাঁদাবাজ ও শীর্ষ সন্ত্রাসী সাব্বির গ্রেফতার 
রাজশাহীর পুঠিয়ায় এক ডজন মামলায় আসামী ছিনতাইকারী-চাঁদাবাজ ও শীর্ষ সন্ত্রাসী সাব্বিরকে (২৭), গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৩ মে) বিকাল পৌনে ৬টায় রাজশাহীর পুঠিয়া থানধীন কাঠালবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোঃ সাব্বির (২৭), সে পুঠিয়া থানধীন কাঠালবাড়িয়া এলাকার মোঃ সবুর মিয়ার ছেলে। 

বুধবার সকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতার আসামী মোঃ সাব্বির নিজ এলাকার চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি সহ ১২টি মামলা রয়েছে। এছাড়াও গাড়ী-মোটরসাইকেল চোরাকারবারি চক্রের মূল হোতা হিসেবে তার পরিচিতি আছে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসকল ঘটনার ছিনতাই-চাদাবাজ ও শীর্ষ সন্ত্রাসী চক্রের নেতা দীর্ঘদিন থেকে নিজেকে আত্মগোপনে রেখেছিল। 

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়া থানাধীন কাঠালবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।  

বুধবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুঠিয়া থানা পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫

নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫