ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ২৫.৫ কেজি গাঁজাসহ দুজন আটক খড়ের স্তূপের নিচে ১৯ ককটেল সদৃশ বস্তু উদ্ধার ত্রাসের রাজত্ব কায়েমকারী ছাত্রলীগ নেতা আরাফ পলাতক বিদেশে; দেশে ফিরলেই চরম জীবননাশের ঝুঁকি ছাত্রলীগের সাবেক নেতার বিরুদ্ধে উসকানি-নাশকতার অভিযোগ সড়ক দুর্ঘটনা রোধে লক্ষ্মীপুর মোড়ে নিসচার সচেতনতামূলক কর্মসূচি দুর্গাপূজায় নিরাপত্তায় স্বেচ্ছাসেবক টিম, রাজশাহীতে সিসিটিভি, বিকল্প বিদ্যুৎ ও মাদক নিয়ন্ত্রণে জোর ক্লাব কাপ তায়কোয়ানডোতে রাজশাহীর ১৫ পদক এডিবির প্রকল্পে বাসযোগ্য ও টেকসই নগর উন্নয়নে গুরুত্ব রবি বোলার হান্টে রাজশাহী বিভাগে নির্বাচিত ১৬ নিকলীতে ছোট ভাইয়ের স্ত্রীকে ছুরি দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, আদালতে মামলা নিকলীতে ছোট ভাইয়ের স্ত্রীকে ছুরি দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, আদালতে মামলা রুশ ড্রোন হামলায় ইউক্রেনে ধ্বংস ভারতীয় সংস্থার ওষুধ কারখানা, নিহত ১ আমেরিকায় ৯/১১ ধাঁচে হামলার হুমকি আল কায়েদার ইউক্রেনে রুশ ড্রোন হামলা, ধ্বংস ভারতীয় সংস্থার ওষুধ কারখানা সঙ্গীতশিল্পীদের সঙ্গে প্রেম নিয়ে ডাকোটার মজার মন্তব্য, ‘কেউ শয্যায় ভয়ানক খারাপ’ শুটিং সেটে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন সানজানা পাণ্ডে ‘মুন্না ভাই’ হয়ে গান্ধীগিরির বার্তা সঞ্জয় দত্তের রাসিক প্রশাসকের সাথে হাজী জলিলুর রহমান প্রাথমিক বিদ্যালয় কমিটির সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সালমানের ‘ইয়ঙ্গার ভার্সন’! আলোচনায় সাজিদপুত্র সুফিয়ান গাঁজা সেবনের অভিযোগে চার যুবক গ্রেপ্তার

রাজশাহীতে পুলিশ সদস্যদের ৬৯ মেধাবী সন্তানকে বৃত্তি প্রদান

  • আপলোড সময় : ০৪-১০-২০২৬ ০৬:১০:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৬ ০৬:১০:০০ অপরাহ্ন
রাজশাহীতে পুলিশ সদস্যদের ৬৯ মেধাবী সন্তানকে বৃত্তি প্রদান রাজশাহীতে পুলিশ সদস্যদের ৬৯ মেধাবী সন্তানকে বৃত্তি প্রদান
এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদস্যদের সন্তানদের মধ্যে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি ২০২৪ ও ২০২৫-এর সম্মানী, ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়েছে। এতে ৬৯ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি দেওয়া হয়।

রবিবার (৪ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী পুলিশ লাইন্স ড্রিলশেডে আরএমপির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম। অনুষ্ঠানে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, সহকর্মীদের সন্তানদের মেধার স্বীকৃতি ও তাদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতেই বাংলাদেশ পুলিশ এ মেধাবৃত্তি চালু করেছে। মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও মেধার মাধ্যমে তারা এ সাফল্য অর্জন করেছে।

তিনি বলেন, এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ হওয়া জীবনের একটি ধাপ মাত্র। এখান থেকেই শিক্ষার্থীদের সামনে নতুন অধ্যায়ের সূচনা হয়। বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট, মেডিকেল কলেজসহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করা শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। ফলাফল আশানুরূপ না হলেও হতাশ না হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে আরও পরিশ্রম করার আহ্বান জানান তিনি।

পুলিশ কমিশনার আরও বলেন, ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানবিক ও নৈতিক মানুষ হতে হবে। মা-বাবার ত্যাগের মূল্য দিতে হবে। একই সঙ্গে শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন, পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত শরীরচর্চার ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী কানিজ ফাতিমা মিম ও এক পুলিশ সদস্য অভিভাবক তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। তাঁরা মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার এ উদ্যোগের জন্য বাংলাদেশ পুলিশ ও আরএমপির প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ত্রাসের রাজত্ব কায়েমকারী ছাত্রলীগ নেতা আরাফ পলাতক বিদেশে; দেশে ফিরলেই চরম জীবননাশের ঝুঁকি

ত্রাসের রাজত্ব কায়েমকারী ছাত্রলীগ নেতা আরাফ পলাতক বিদেশে; দেশে ফিরলেই চরম জীবননাশের ঝুঁকি