ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ২৫.৫ কেজি গাঁজাসহ দুজন আটক খড়ের স্তূপের নিচে ১৯ ককটেল সদৃশ বস্তু উদ্ধার ত্রাসের রাজত্ব কায়েমকারী ছাত্রলীগ নেতা আরাফ পলাতক বিদেশে; দেশে ফিরলেই চরম জীবননাশের ঝুঁকি ছাত্রলীগের সাবেক নেতার বিরুদ্ধে উসকানি-নাশকতার অভিযোগ সড়ক দুর্ঘটনা রোধে লক্ষ্মীপুর মোড়ে নিসচার সচেতনতামূলক কর্মসূচি দুর্গাপূজায় নিরাপত্তায় স্বেচ্ছাসেবক টিম, রাজশাহীতে সিসিটিভি, বিকল্প বিদ্যুৎ ও মাদক নিয়ন্ত্রণে জোর ক্লাব কাপ তায়কোয়ানডোতে রাজশাহীর ১৫ পদক এডিবির প্রকল্পে বাসযোগ্য ও টেকসই নগর উন্নয়নে গুরুত্ব রবি বোলার হান্টে রাজশাহী বিভাগে নির্বাচিত ১৬ নিকলীতে ছোট ভাইয়ের স্ত্রীকে ছুরি দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, আদালতে মামলা নিকলীতে ছোট ভাইয়ের স্ত্রীকে ছুরি দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, আদালতে মামলা রুশ ড্রোন হামলায় ইউক্রেনে ধ্বংস ভারতীয় সংস্থার ওষুধ কারখানা, নিহত ১ আমেরিকায় ৯/১১ ধাঁচে হামলার হুমকি আল কায়েদার ইউক্রেনে রুশ ড্রোন হামলা, ধ্বংস ভারতীয় সংস্থার ওষুধ কারখানা সঙ্গীতশিল্পীদের সঙ্গে প্রেম নিয়ে ডাকোটার মজার মন্তব্য, ‘কেউ শয্যায় ভয়ানক খারাপ’ শুটিং সেটে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন সানজানা পাণ্ডে ‘মুন্না ভাই’ হয়ে গান্ধীগিরির বার্তা সঞ্জয় দত্তের রাসিক প্রশাসকের সাথে হাজী জলিলুর রহমান প্রাথমিক বিদ্যালয় কমিটির সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সালমানের ‘ইয়ঙ্গার ভার্সন’! আলোচনায় সাজিদপুত্র সুফিয়ান গাঁজা সেবনের অভিযোগে চার যুবক গ্রেপ্তার

নওগাঁ-নাটোর মহাসড়কে দু’টি পুলিশ বক্স উদ্বোধন করলেন এমপি রেজু

  • আপলোড সময় : ০৪-১০-২০২৬ ০৬:২৩:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৬ ০৬:২৩:৩১ অপরাহ্ন
নওগাঁ-নাটোর মহাসড়কে দু’টি পুলিশ বক্স উদ্বোধন করলেন এমপি রেজু নওগাঁ-নাটোর মহাসড়কে দু’টি পুলিশ বক্স উদ্বোধন করলেন এমপি রেজু
নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে ছিনতাই ও ডাকাতি রোধে রাণীনগর ও আত্রাই অংশে নিজস্ব অর্থায়নে নির্মিত দু’টি পুলিশ বক্স উদ্বোধন করেছেন, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি শেখ রেজাউল ইসলাম রেজু।

রবিবার (৪ অক্টোবর) সকাল ১১টায় পুলিশ বক্স দু’টি উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ মনিরুল ইসলাম, আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম, রানীনগর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ এছাহাক আলী, রানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, রানীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাকিবুল হাসান। আত্রাই বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এমপি রেজু বলেন, মহাসড়কে ছিনতাই ও ডাকাতি রোধে পুলিশ বক্স দু’টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সব সময় কাজ করছি। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে থাকবে এলাকাবাসী। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের কোনো আপোষ নেই। যেকোনো অপরাধ দমনে যে যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের রাণীনগর ও আত্রাই অংশে ছিনতাই ও ডাকাতির ঘটনা রোধে দীর্ঘদিনের দাবির পর এমপি নিজস্ব অর্থায়নে পুলিশ বক্স দু’টি নির্মাণ করেন। পুলিশ বক্স চালু হওয়ায় মহাসড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহন শ্রমিকরা স্বস্তি প্রকাশ করেছেন। পুলিশ বক্স দু’টি চালু হলে মহাসড়কে ছিনতাই, ডাকাতি ও অন্য অপরাধ দমনে পুলিশের তৎপরতা বাড়বে বলে স্থানীয়রা আশা প্রকাশ করছেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ত্রাসের রাজত্ব কায়েমকারী ছাত্রলীগ নেতা আরাফ পলাতক বিদেশে; দেশে ফিরলেই চরম জীবননাশের ঝুঁকি

ত্রাসের রাজত্ব কায়েমকারী ছাত্রলীগ নেতা আরাফ পলাতক বিদেশে; দেশে ফিরলেই চরম জীবননাশের ঝুঁকি