ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ২৫.৫ কেজি গাঁজাসহ দুজন আটক খড়ের স্তূপের নিচে ১৯ ককটেল সদৃশ বস্তু উদ্ধার ত্রাসের রাজত্ব কায়েমকারী ছাত্রলীগ নেতা আরাফ পলাতক বিদেশে; দেশে ফিরলেই চরম জীবননাশের ঝুঁকি ছাত্রলীগের সাবেক নেতার বিরুদ্ধে উসকানি-নাশকতার অভিযোগ সড়ক দুর্ঘটনা রোধে লক্ষ্মীপুর মোড়ে নিসচার সচেতনতামূলক কর্মসূচি দুর্গাপূজায় নিরাপত্তায় স্বেচ্ছাসেবক টিম, রাজশাহীতে সিসিটিভি, বিকল্প বিদ্যুৎ ও মাদক নিয়ন্ত্রণে জোর ক্লাব কাপ তায়কোয়ানডোতে রাজশাহীর ১৫ পদক এডিবির প্রকল্পে বাসযোগ্য ও টেকসই নগর উন্নয়নে গুরুত্ব রবি বোলার হান্টে রাজশাহী বিভাগে নির্বাচিত ১৬ নিকলীতে ছোট ভাইয়ের স্ত্রীকে ছুরি দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, আদালতে মামলা নিকলীতে ছোট ভাইয়ের স্ত্রীকে ছুরি দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, আদালতে মামলা রুশ ড্রোন হামলায় ইউক্রেনে ধ্বংস ভারতীয় সংস্থার ওষুধ কারখানা, নিহত ১ আমেরিকায় ৯/১১ ধাঁচে হামলার হুমকি আল কায়েদার ইউক্রেনে রুশ ড্রোন হামলা, ধ্বংস ভারতীয় সংস্থার ওষুধ কারখানা সঙ্গীতশিল্পীদের সঙ্গে প্রেম নিয়ে ডাকোটার মজার মন্তব্য, ‘কেউ শয্যায় ভয়ানক খারাপ’ শুটিং সেটে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন সানজানা পাণ্ডে ‘মুন্না ভাই’ হয়ে গান্ধীগিরির বার্তা সঞ্জয় দত্তের রাসিক প্রশাসকের সাথে হাজী জলিলুর রহমান প্রাথমিক বিদ্যালয় কমিটির সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সালমানের ‘ইয়ঙ্গার ভার্সন’! আলোচনায় সাজিদপুত্র সুফিয়ান গাঁজা সেবনের অভিযোগে চার যুবক গ্রেপ্তার

রবি বোলার হান্টে রাজশাহী বিভাগে নির্বাচিত ১৬

  • আপলোড সময় : ০৪-১০-২০২৬ ০৮:৩৩:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৬ ০৮:৩৩:৪৭ অপরাহ্ন
রবি বোলার হান্টে রাজশাহী বিভাগে নির্বাচিত ১৬ রবি বোলার হান্টে রাজশাহী বিভাগে নির্বাচিত ১৬
দেশের বিভিন্ন প্রান্তের প্রতিভাবান বোলারদের খুঁজে বের করার লক্ষ্যে আয়োজিত রবি বোলার হান্ট-এর রাজশাহী বিভাগীয় বাছাইপর্বে ১৬ জন ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের মধ্যে দুইজন নারী ক্রিকেটার রয়েছেন।

রোববার (৪ অক্টোবর) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে দিনব্যাপী এ বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। এতে প্রায় দুই হাজার প্রতিযোগী অংশ নেন। বাছাই শেষে প্রতিভাবান ১৬ বোলারকে পরবর্তী ধাপের জন্য নির্বাচিত করা হয়।

বিকেলে স্টেডিয়ামে নির্বাচিত খেলোয়াড়দের মাঝে মেডেল ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি ছিলেন রবি আজিয়াটা পিএলসির রিজিওনাল হেড রাজু আহমেদ।

অনুষ্ঠানে রাসিক প্রশাসক বলেন, রবি বোলার হান্টে নির্বাচিত খেলোয়াড়দের অভিনন্দন জানাই। নিজেদের প্রতিভা ও পরিশ্রম কাজে লাগিয়ে তারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করবে, এটাই প্রত্যাশা।

তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করতে রবি বোলার হান্টের উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের আয়োজন ক্রিকেটে নতুন প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এ উদ্যোগের জন্য রবি আজিয়াটা পিএলসিকে ধন্যবাদ জানান।

রবি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত বোলারদের জাতীয় পর্যায়ে গড়ে তোলার সুযোগ তৈরি হবে বলে আয়োজকেরা জানিয়েছেন।
 
 

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ত্রাসের রাজত্ব কায়েমকারী ছাত্রলীগ নেতা আরাফ পলাতক বিদেশে; দেশে ফিরলেই চরম জীবননাশের ঝুঁকি

ত্রাসের রাজত্ব কায়েমকারী ছাত্রলীগ নেতা আরাফ পলাতক বিদেশে; দেশে ফিরলেই চরম জীবননাশের ঝুঁকি