ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ৩০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২ রাণীনগরে মাদক সেবির ৯মাসের কারাদন্ড রাণীনগরে ৩৪লাখ টাকা ছিনতায়ের অভিযোগ আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সিংড়ায় জবাই করা ৫০ বক উদ্ধার, ৫ জনকে জেল-জরিমানা পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষকদের স্ট্রেস ম্যানেজমেন্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সিংড়ায় ভুটভুটির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত তুরস্কের বাজারে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশ সৌদি আরবের দুই বিমানবন্দরে হামলা, আহত ৩ সাপাহার সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ চট্টগ্রাম আদালতে ছুরিকাঘাত: মামলার প্রধান আসামি গ্রেপ্তার জাজিরায় বল সদৃশ ককটেল বিস্ফোরণে কিশোর আহত ১৩ বছরের শিশুকে বলাৎকারের মামলায় মাদরাসার প্রধান শিক্ষক গ্রেপ্তার নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২ রাজশাহীতে বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি, নারীসহ গ্রেপ্তার ২ ছেলে হত্যার দেড় মাস পর বাবাকেও গুলি করে হত্যা খুলনায় অগ্নিকাণ্ডে পুড়ল ৮ ব্যবসা প্রতিষ্ঠান কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু মুন্সিগঞ্জে কাজীকে অপহরণ করে দুই লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ, যুবদল নেতা গ্রেপ্তার

এডিবির প্রকল্পে বাসযোগ্য ও টেকসই নগর উন্নয়নে গুরুত্ব

  • আপলোড সময় : ০৪-১০-২০২৬ ০৮:৪১:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৬ ০৮:৪১:০৩ অপরাহ্ন
এডিবির প্রকল্পে বাসযোগ্য ও টেকসই নগর উন্নয়নে গুরুত্ব এডিবির প্রকল্পে বাসযোগ্য ও টেকসই নগর উন্নয়নে গুরুত্ব
রাজশাহী মহানগরীকে আরও আধুনিক, নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে গড়ে তুলতে সম্ভাব্য উন্নয়ন প্রকল্পের পরিধি নির্ধারণে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মতবিনিময় হয়েছে। এডিবির ‘নর্থ বেঙ্গল সিটি লিভ্যাবিলিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট ২০২৮-এর আওতায় রোববার নগর ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহীকে আরও টেকসই, আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশন কাজ করছে। বাসযোগ্য ও টেকসই নগর উন্নয়নে এডিবির সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভায় নগরীর অবকাঠামো উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ, সুয়ারেজ, আবাসন ও পর্যটনসহ বিভিন্ন খাত নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে নগরীর বিদ্যমান সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চ্যালেঞ্জ চিহ্নিত করে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণের বিষয়ে মতামত দেওয়া হয়।

রাসিকের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি উপস্থাপনা করেন নির্বাহী প্রকৌশলী জসীম উদ্দীন আরজু। এডিবির ওয়াটার অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট সেক্টরের মিশন টিম লিডার ও আরবান ডেভেলপমেন্ট স্পেশালিস্ট দাওয়া চোকির নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা সভায় অংশ নেন।

সভা শেষে দাওয়া চোকিকে সম্মাননা স্মারক দেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২