ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

সুইমিংপুলে নারীর ছবি দিয়ে যা বললেন শবনম ফারিয়া

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৪:৩৫:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৪:৩৫:০২ অপরাহ্ন
সুইমিংপুলে নারীর ছবি দিয়ে যা বললেন শবনম ফারিয়া ছবি: সংগৃহীত
দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। আগের চেয়ে এখন অনেকটাই কাজ কমিয়ে দিয়েছেন তিনি। নিজের অভিনয়শৈলী দেখিয়েছেন চলচ্চিত্রেও। এই অভিনেত্রীর সিনেমায় অভিষেক ঘটে ২০১৮ সালে ‘দেবী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে।

আগের চেয়ে এখন অনেকটাই কাজ কমিয়ে দিয়েছেন শবনম ফারিয়া। তবে পর্দায় আগের মতো সরব না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী। প্রায় সময়ই বিভিন্ন স্ট্যাটাসে নিজের অনুভূতি বা মতামত শেয়ার করেন ফারিয়া। এবার ফের অভিনেত্রীর এক স্ট্যাটাসে উত্তাল নেটদুনিয়া।

সাম্প্রতিক সময়ে এ অভিনেত্রীর ছবি বিকৃত করে ভাইরাল করা হয় সোশ্যাল মিডিয়ায়।যদিও পরবর্তীতে জানা যায় ছবিটা তার নয়। আবারও সেই একই ঘটনার মুখোমুখি শবনদম ফারিয়া।

বৃহস্পতিবার (৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেছেন শবনম ফারিয়া। যেখানে সুইমিংপুলে দাঁড়িয়ে থাকা এক নারীর ছবি শেয়ার করেছেন তিনি। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ভাই এডিট করে ছবি দে, সমস‍্যা নাই! কিন্তু জাতের কারো ছবি দিয়ে দে। এমন যার সাথে গায়ের রং মেলে না, হাইট মিলে না, এর আবার শরীরে ট‍্যাটু করা, এদের ছবিতে এডিট করবি কেন?

এরপর যার ছবি শেয়ার করেছেন সেই নারীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও দিয়ে দিয়েছেন ক্যাপশনে। 
 
এর আগেও শবনম ফারিয়ার এডিট করা ছবি ভাইরাল হয়েছিল।অভিনেত্রীর নাম করে দুটি ছবি পোস্ট করেছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকি নাজমুল আলম। তবে, ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানায়, প্রচারিত ছবিগুলো অভিনেত্রী শবনম ফারিয়ার নয়। 

বিষয়টি নিয়ে পোস্ট করেছিলেন ফারিয়া নিজেও। এবার আবারও একইরকম অভিজ্ঞতার মুখোমুখি হলেন অভিনেত্রী। তবে এ ধরনের কর্মকাণ্ড যে বেশ মজার ছলেই নিচ্ছেন শবনম ফারিয়া, নিজের পোস্টেই তা উল্লেখ করেছেন শবনম ফারিয়া।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী