ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ৩০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২ রাণীনগরে মাদক সেবির ৯মাসের কারাদন্ড রাণীনগরে ৩৪লাখ টাকা ছিনতায়ের অভিযোগ আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সিংড়ায় জবাই করা ৫০ বক উদ্ধার, ৫ জনকে জেল-জরিমানা পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষকদের স্ট্রেস ম্যানেজমেন্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সিংড়ায় ভুটভুটির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত তুরস্কের বাজারে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশ সৌদি আরবের দুই বিমানবন্দরে হামলা, আহত ৩ সাপাহার সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ চট্টগ্রাম আদালতে ছুরিকাঘাত: মামলার প্রধান আসামি গ্রেপ্তার জাজিরায় বল সদৃশ ককটেল বিস্ফোরণে কিশোর আহত ১৩ বছরের শিশুকে বলাৎকারের মামলায় মাদরাসার প্রধান শিক্ষক গ্রেপ্তার নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২ রাজশাহীতে বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি, নারীসহ গ্রেপ্তার ২ ছেলে হত্যার দেড় মাস পর বাবাকেও গুলি করে হত্যা খুলনায় অগ্নিকাণ্ডে পুড়ল ৮ ব্যবসা প্রতিষ্ঠান কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু মুন্সিগঞ্জে কাজীকে অপহরণ করে দুই লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ, যুবদল নেতা গ্রেপ্তার

খড়ের স্তূপের নিচে ১৯ ককটেল সদৃশ বস্তু উদ্ধার

  • আপলোড সময় : ০৪-১০-২০২৬ ০৯:২৮:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৬ ০৯:২৮:৫১ অপরাহ্ন
খড়ের স্তূপের নিচে ১৯ ককটেল সদৃশ বস্তু উদ্ধার খড়ের স্তূপের নিচে ১৯ ককটেল সদৃশ বস্তু উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে খড়ের স্তূপের নিচে রাখা ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ।

রোববার সকালে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রামে যৌথ অভিযানে এসব বস্তু উদ্ধার করা হয়৫৩ বিজিবি সূত্র জানায়, রোববার সকাল সোয়া ৯টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রঘুনাথপুর বিওপির একটি টহলদল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খাকসাপাড়া গ্রামের মো. কালামের বাড়ির সামনে একটি খড়ের স্তূপের নিচে কালো রঙের বালতিতে ককটেল সদৃশ বস্তু দেখতে পায় বিজিবি সদস্যরা।

পরে ঘটনাস্থল ঘিরে রেখে শিবগঞ্জ থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিজিবি ও পুলিশের যৌথ দল তল্লাশি চালিয়ে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে।

প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে দুপুর সাড়ে ২টার দিকে উদ্ধার করা বস্তুগুলো শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২