ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ৩০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২ রাণীনগরে মাদক সেবির ৯মাসের কারাদন্ড রাণীনগরে ৩৪লাখ টাকা ছিনতায়ের অভিযোগ আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সিংড়ায় জবাই করা ৫০ বক উদ্ধার, ৫ জনকে জেল-জরিমানা পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষকদের স্ট্রেস ম্যানেজমেন্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সিংড়ায় ভুটভুটির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত তুরস্কের বাজারে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশ সৌদি আরবের দুই বিমানবন্দরে হামলা, আহত ৩ সাপাহার সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ চট্টগ্রাম আদালতে ছুরিকাঘাত: মামলার প্রধান আসামি গ্রেপ্তার জাজিরায় বল সদৃশ ককটেল বিস্ফোরণে কিশোর আহত ১৩ বছরের শিশুকে বলাৎকারের মামলায় মাদরাসার প্রধান শিক্ষক গ্রেপ্তার নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২ রাজশাহীতে বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি, নারীসহ গ্রেপ্তার ২ ছেলে হত্যার দেড় মাস পর বাবাকেও গুলি করে হত্যা খুলনায় অগ্নিকাণ্ডে পুড়ল ৮ ব্যবসা প্রতিষ্ঠান কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু মুন্সিগঞ্জে কাজীকে অপহরণ করে দুই লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ, যুবদল নেতা গ্রেপ্তার

নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

  • আপলোড সময় : ০৬-১০-২০২৬ ০৬:৪৪:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৬ ০৬:৪৪:৩৪ অপরাহ্ন
নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২ নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২
রাজশাহী নগরীতে পৃথক অভিযানে ট্যাপেন্টাডল, ইয়াবা ও দেশীয় তৈরি চোলাইমদসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গত ৪, ৫ ও ৬ অক্টোবর মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা  হয়।

মঙ্গলবার বিকালে এ তথ্য  নিশ্চিত করেছেন নগর পুলশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান। 

তিনি জানান, মঙ্গলবার কাশিয়াডাঙ্গা থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে আরাফাত (১৯) নামে এক তরুণকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩৮০ টাকা অর্থদণ্ড দেন।

একই দিন সকালে মতিহার থানার বাজে কাজলা (সাকোপাড়া) এলাকায় অভিযান চালিয়ে ২০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট রনি (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। 

এ ছাড়াও রাজপাড়া থানা পুলিশ বেতিয়াপাড়া সুইপার কলোনি এলাকায় অভিযান চালিয়ে ১৫ বোতলে মোট ৪ লিটার ১৭০ গ্রাম দেশীয় তৈরি চোলাইমদ বিশাল বাবু (১৯) ও সজল কুমার (২২) নামে দুজনকে গ্রেপ্তার করে। 

এর আগে শাহমখদুম, বোয়ালিয়া ও চন্দ্রিমা থানা পুলিশের পৃথক অভিযানে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ১০৯টি ট্যাপেন্টাডল ও ছয়টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ায় আটজনে।

এদিকে, নগরীর বিভিন্ন স্থানে বিভিন্ন অপরাধে আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ওয়ারেন্টভুক্ত তিনজন, মাদক মামলায় ছয়জন এবং অন্যান্য মামলায় পাঁচজন রয়েছেন। তবে এই ১৪ জনের তালিকায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার আটজন অন্তর্ভুক্ত কি না, তা পুলিশের দেওয়া তথ্যে স্পষ্ট করা হয়নি। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২