ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ৩০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২ রাণীনগরে মাদক সেবির ৯মাসের কারাদন্ড রাণীনগরে ৩৪লাখ টাকা ছিনতায়ের অভিযোগ আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সিংড়ায় জবাই করা ৫০ বক উদ্ধার, ৫ জনকে জেল-জরিমানা পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষকদের স্ট্রেস ম্যানেজমেন্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সিংড়ায় ভুটভুটির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত তুরস্কের বাজারে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশ সৌদি আরবের দুই বিমানবন্দরে হামলা, আহত ৩ সাপাহার সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ চট্টগ্রাম আদালতে ছুরিকাঘাত: মামলার প্রধান আসামি গ্রেপ্তার জাজিরায় বল সদৃশ ককটেল বিস্ফোরণে কিশোর আহত ১৩ বছরের শিশুকে বলাৎকারের মামলায় মাদরাসার প্রধান শিক্ষক গ্রেপ্তার নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২ রাজশাহীতে বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি, নারীসহ গ্রেপ্তার ২ ছেলে হত্যার দেড় মাস পর বাবাকেও গুলি করে হত্যা খুলনায় অগ্নিকাণ্ডে পুড়ল ৮ ব্যবসা প্রতিষ্ঠান কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু মুন্সিগঞ্জে কাজীকে অপহরণ করে দুই লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ, যুবদল নেতা গ্রেপ্তার

পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষকদের স্ট্রেস ম্যানেজমেন্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৬-১০-২০২৬ ০৭:১০:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৬ ০৭:১০:২২ অপরাহ্ন
পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষকদের স্ট্রেস ম্যানেজমেন্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ণ্ড্র বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষকদের স্ট্রেস ম্যানেজমেন্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়ায় ইনিস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে “স্ট্রেস ম্যানেজমেন্ট ফর টিচার্স”শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ ০৬ অক্টোবর ২০২৬ তারিখ বিকালে নতুন ২০ তলা ভবনের ৫০৭ নং সেমিনার কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিদর্শক, সাবেক পুলিশ স্টাফ কলেজের রেক্টর এম. নাজমুল হক পিপিএম। আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. আবু হানিফ এর সভাপতিত্বে উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, বিওটির ভাইস চেয়ারম্যান রোটা: ডাঃ মোঃ মতিউর রহমান, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (ডেজিগনেট) প্রফেসর মুহাম্মদ মুনজুর মুরশিদুল আবেদীন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ শহীদুর রহমানসহ সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ ও শিক্ষকবৃন্দ।

সেমিনারে শিক্ষকদের পেশাগত জীবনে মানসিক চাপের কারণ, স্ট্রেসের নেতিবাচক প্রভাব, কর্মক্ষেত্রে চাপ মোকাবিলার কার্যকর কৌশল এবং মানসিক সুস্থতা বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বক্তা শিক্ষকদের কর্মদক্ষতা ও পেশাগত সন্তুষ্টি বৃদ্ধির পাশাপাশি ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রাখতে ইতিবাচক মানসিকতা, সময় ব্যবস্থাপনা, পর্যাপ্ত বিশ্রাম এবং পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

ইংরেজী বিভাগের প্রভাষক অনিন্দিতা পাল এর সঞ্চালনায় প্রাণবন্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২