ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিরাপদ সড়কের দাবিতে রাজশাহীতে নিসচার রোড ক্যাম্পেইন জন্ম-মৃত্যু নিবন্ধনে বিশেষ সম্মাননা রাজশাহীবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসক সীতাকুণ্ডে হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার চাঁদাবাজি-ছিনতাই মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার কাটাখালী থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার রাসিক প্রশাসকের সঙ্গে রাকসু নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ তায়কোয়ানডোতে রাজশাহীর সাফল্য, খেলোয়াড়দের সংবর্ধনা রাসিক প্রশাসকের প্রীতম-শেহতাজের বিচ্ছেদ, প্রায় এক দশকের সম্পর্কের ইতি মেসির বিদায়ে আবেগে ভাসলেন পূর্ণিমা-পরীমণি বিএল কলেজ এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক গুলিবিদ্ধ তালায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধরের অভিযোগ নাটোরে পুত্রবধূর মারধরে শাশুড়ির মৃত্যু, অভিযুক্ত পলাতক অনলাইন বেটিংয়ের অর্থ ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর, পাবনায় গ্রেপ্তার ৩ সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মাছচাষির মৃত্যু নিয়ামতপুরে গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণ রাজশাহী বিসিপিএ উদ্যোগে উত্তম কৃষি চর্চা (GAP) বিষয়ক কৃষক প্রশিক্ষন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ১০০ বোতল ভারতীয় সিরাপ জব্দ রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি মহানগরীতে অনলাইন জুয়ার অভিযোগে গ্রেপ্তার ৩ রাজশাহীতে মাদক কারবারীসহ নারীসহ গ্রেপ্তার ৭

রাণীনগরে ৩৪লাখ টাকা ছিনতায়ের অভিযোগ

  • আপলোড সময় : ০৬-১০-২০২৬ ০৭:৩৪:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৬ ০৭:৩৪:৩০ অপরাহ্ন
রাণীনগরে ৩৪লাখ টাকা ছিনতায়ের অভিযোগ রাণীনগরে ৩৪লাখ টাকা ছিনতায়ের অভিযোগ
নওগাঁর রাণীনগরে দুপুরে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার কর্মকর্তাদের মারধর করে ৩৪লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠেছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার আবাদপুকুর-আদমদীঘি সড়কের পারইল ব্রীজ এলাকায় এঘটনা ঘটে।

রাণীনগর উপজেলার আবাদপুকুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার এজেন্ট ফিরোজ হোসেন জানান,মঙ্গলবার দুপুরে ব্যাংকের ক্যাশিয়ার নাজমুল হোসেন (৩২) এবং অফিস সহকারী রাসেল বাবু (২৮) বগুড়ার সান্তাহার শাখা থেকে টাকা উত্তোলন করে আবাদপুকুর শাখায় মোটরসাইকেল যোগে ফিরছিলেন।

এসময় আবাদপুকুর-আদমদীঘি সড়কের পারইল ব্রীজের দক্ষিনে মোবাইল টাওয়ারের নিকট পৌছলে সামনে এবং পিছন থেকে দুইটি মোটরসাইকেল যোগে আসা হেলমেট পরিহিত চারজন কর্মকর্তাদের পথরোধ করে। এরপর কর্মকর্তাদের লোহার রড দিয়ে এ্যালোপাতারিভাবে পিটিয়ে কাছে থাকা ৩৪লাখ টাকা ছিনতাই করে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। পরে পথচারীরা দেখতে পেয়ে ওই দুই কর্মকর্তাকে আহত অবস্থায় উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করে দেয়। 

এব্যাপারে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন,খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। কিন্তু কাউকে পাইনি। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২