ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

কৌশলী রাজনীতি বাংলাদেশের জনগণ দেখতে চায় না

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৫ ০২:০০:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৫ ০২:০০:২৭ অপরাহ্ন
কৌশলী রাজনীতি বাংলাদেশের জনগণ দেখতে চায় না
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, কৌশলী রাজনীতি বাংলাদেশের জনগণ দেখতে চায় না। আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির শাসন আমল দেখেছি। নতুনভাবে তারা আসবে, আর আমাদের তারা কী উপহার দেবে, এটা বাংলাদেশের জনগণ ভালোভাবেই জেনে ফেলেছে।
মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় রাজশাহী নগরীর জিরোপয়েন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজাউল করীম বলেন, খুনি, টাকা পাচারকারীদের মৌলিকভাবে এদেশে রাজনীতি করার অধিকার কোনো যুক্তিতে নাই। তাদেরকে যখন নিষিদ্ধ করার ব্যাপারে আওয়াজ তুলেছিল, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কিন্তু ব্যানার নিয়ে উল্লেখযোগ্যভাবে এই খুনিদের বাতিল করার ব্যাপারে রাজপথে অবস্থান নিয়েছিলাম।
তিনি আরও বলেন, এখন কথা হলো অন্য অন্য যারা রয়েছে- তাদের কৌশল। এটা আমি ঘৃণা করি। আমি ধিক্কার জানাই, আমি তাদের এই কৌশলকে ধিক্কার জানাই। কারণ এই দেশের হাজার হাজার মায়ের কোল সন্তানহারা হয়েছে। এখনও আমাদের কানের মধ্যে মায়ের কান্নার আওয়াজ ভাসছে।
সমাবেশে দলটির রাজশাহী মহানগরের সভাপতি অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, রাজশাহী বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ নুরুন নাবী, রাজশাহী জেলার সভাপতি হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকী, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী