ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামেবি উপাচার্যের কক্ষের তালা খুলে দিল প্রশাসন, আলামত সংগ্রহ আত্রাইয়ে বজ্রপাতে প্রাণ গেল ৮ বছরের শিশুর ছাত্রবিক্ষোভে স্টান গ্রেনেড ব্যবহার বন্ধ করল ফ্রান্স কৃষ্ণসাগরে ফের ড্রোন হামলা, ভারতীয় নাবিকদের বহনকারী ট্যাঙ্কারে আগুন নারিকেল গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু দুর্গাপূজার নির্ধারিত বিসর্জন ঘাট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক ফেনীতে বিপুল পরিমান মাদকসহ আটক ৪ মাত্র ১১ মাসে কোরআন হিফজ, ৮ বছরেই হাফেজ মুগ্ধ নগরীজুড়ে মাদক-জুয়া,ইয়াবা-ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার ১০ নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসক ও হাসপাতালের বিরুদ্ধে তদন্ত কমিটি গোয়ায় মারা গেলেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার পূজার ভিড়ে সাধারণ মানুষের সঙ্গে মিশে যান মধুমিতা, জানালেন লুকানোর কৌশল নীলের মায়ায় জয়া আহসান, রূপের প্রশংসায় ভক্তরা হাওরে নেওয়ার পরই খামারির এক হাজার হাঁসের মৃত্যু, বিষ প্রয়োগের অভিযোগ সিজারের পর পেটে গজ, সেই বিথী আক্তারের মৃত্যু রাজধানীতে বোন ও বোনজামাইয়ের হাতে ভাই খুন, গ্রেপ্তার ২ হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু জীর্ণ ব্রিজের ভাঙা অংশ দিয়ে খালে পড়ে শিশুর মৃত্যু প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শনে রাসিক প্রশাসক, বিভাগীয় কমিশনার ও আরএমপি পুলিশ কমিশনার সাপাহারে ৮৩ প্রাথমিক বিদ্যালয়ের ইন্টারনেট তিন মাস ধরে অচল

তায়কোয়ানডোতে রাজশাহীর সাফল্য, খেলোয়াড়দের সংবর্ধনা রাসিক প্রশাসকের

  • আপলোড সময় : ০৭-১০-২০২৬ ০৯:২১:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০৯:২১:৩৩ অপরাহ্ন
তায়কোয়ানডোতে রাজশাহীর সাফল্য, খেলোয়াড়দের সংবর্ধনা রাসিক প্রশাসকের তায়কোয়ানডোতে রাজশাহীর সাফল্য, খেলোয়াড়দের সংবর্ধনা রাসিক প্রশাসকের
ঢাকার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ সাফল্য অর্জন করেছে রাজশাহী তায়কোয়ানডো একাডেমি।

প্রতিযোগিতায় একাধিক পদক অর্জনকারী খেলোয়াড়রা বুধবার (৭ অক্টোবর) বিকেলে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

নগর ভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে খেলোয়াড়দের সাফল্যের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাসিক প্রশাসক। তিনি বলেন, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় রাজশাহীর তরুণ খেলোয়াড়দের এমন সাফল্য নগরবাসীর জন্য গর্বের। ক্রীড়াঙ্গনে রাজশাহীর সুনাম আরও বাড়াতে খেলোয়াড়দের নিষ্ঠা ও কঠোর পরিশ্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

রাজশাহী তায়কোয়ানডো একাডেমি সূত্রে জানা গেছে, গত ২ ও ৩ অক্টোবর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সিনিয়র, জুনিয়র ও পুমসে বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নিয়ে একাধিক পদক অর্জন করেন একাডেমির খেলোয়াড়রা।

সাক্ষাৎকালে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির কোচ গোলাম সাকলাইন জনি, টিম ম্যানেজার নাঈমুর রহমান নাঈমসহ খেলোয়াড় ও একাডেমির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
নগরীজুড়ে মাদক-জুয়া,ইয়াবা-ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার ১০

নগরীজুড়ে মাদক-জুয়া,ইয়াবা-ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার ১০