রাজশাহীর কাটাখালী থেকে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক মোঃ মোজাহিদুল ইসলাম (৩৬)কে গ্রেপ্তার করেছে স্পেশাল র্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি)-৫-এর সিপিএসসি।
বুধবার (৭ অক্টোবর) সকাল পৌনে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে কাটাখালী বাজারের একটি মুদি দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মোজাহিদুল ইসলাম রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার মথুরডাঙ্গা এলাকার আব্দুল মজিদের ছেলে।
এসআরবি-৫ জানায়, মোজাহিদুল ইসলামের বিরুদ্ধে পাঁচটি মামলায় আদালতের সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এসব মামলায় তাকে মোট দুই বছর সশ্রম কারাদণ্ড, সাত মাস ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
গ্রেপ্তার মোজাহিদুলের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় প্রতারণা ও নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের ১৩৮ ধারায় করা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে এসআরবি।
পরে তাকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। #

মোঃ মাসুদ রানা রাব্বানী :