ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিরাপদ সড়কের দাবিতে রাজশাহীতে নিসচার রোড ক্যাম্পেইন জন্ম-মৃত্যু নিবন্ধনে বিশেষ সম্মাননা রাজশাহীবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসক সীতাকুণ্ডে হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার চাঁদাবাজি-ছিনতাই মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার কাটাখালী থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার রাসিক প্রশাসকের সঙ্গে রাকসু নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ তায়কোয়ানডোতে রাজশাহীর সাফল্য, খেলোয়াড়দের সংবর্ধনা রাসিক প্রশাসকের প্রীতম-শেহতাজের বিচ্ছেদ, প্রায় এক দশকের সম্পর্কের ইতি মেসির বিদায়ে আবেগে ভাসলেন পূর্ণিমা-পরীমণি বিএল কলেজ এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক গুলিবিদ্ধ তালায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধরের অভিযোগ নাটোরে পুত্রবধূর মারধরে শাশুড়ির মৃত্যু, অভিযুক্ত পলাতক অনলাইন বেটিংয়ের অর্থ ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর, পাবনায় গ্রেপ্তার ৩ সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মাছচাষির মৃত্যু নিয়ামতপুরে গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণ রাজশাহী বিসিপিএ উদ্যোগে উত্তম কৃষি চর্চা (GAP) বিষয়ক কৃষক প্রশিক্ষন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ১০০ বোতল ভারতীয় সিরাপ জব্দ রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি মহানগরীতে অনলাইন জুয়ার অভিযোগে গ্রেপ্তার ৩ রাজশাহীতে মাদক কারবারীসহ নারীসহ গ্রেপ্তার ৭

জন্ম-মৃত্যু নিবন্ধনে বিশেষ সম্মাননা রাজশাহীবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসক

  • আপলোড সময় : ০৭-১০-২০২৬ ১০:০৮:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৬ ১০:০৮:৩১ অপরাহ্ন
জন্ম-মৃত্যু নিবন্ধনে বিশেষ সম্মাননা রাজশাহীবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসক জন্ম-মৃত্যু নিবন্ধনে বিশেষ সম্মাননা রাজশাহীবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসক
শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করায় বিশেষ সম্মাননা অর্জন করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। এই স্বীকৃতি রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করেছেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

বুধবার বিকেলে নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত অংশীজন সম্মিলন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে রাসিকের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে বিশেষ সম্মাননা হিসেবে পাওয়া ক্রেস্ট ও সনদ উন্মোচন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা ও আন্তরিকতার ফলে শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধনে এ স্বীকৃতি অর্জিত হয়েছে। এটি ভবিষ্যতে নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে অনুপ্রেরণা জোগাবে।

তিনি বলেন, এই অর্জন স্বাস্থ্য বিভাগের মাঠপর্যায়ের কর্মীসহ সংশ্লিষ্ট সবার নিরলস পরিশ্রমের ফল। কার্যক্রমে সহযোগিতা ও অংশগ্রহণের জন্য নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি সম্মাননাটি তাদের উৎসর্গ করেন।

রাসিক প্রশাসক আরও বলেন, নগরীর ফুটপাত দখলমুক্ত করা, যানজট নিরসন ও অটোরিকশায় শৃঙ্খলা আনা, সিনিয়র সিটিজেনদের জন্য পার্ক, খেলার মাঠ ও ফুটসাল গ্রাউন্ড নির্মাণসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। রাজশাহীকে পরিচ্ছন্ন, সুন্দর, আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতা চান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম। অনুষ্ঠানে রাসিকের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর, স্বাস্থ্য বিভাগের কর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২