ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামেবি উপাচার্যের কক্ষের তালা খুলে দিল প্রশাসন, আলামত সংগ্রহ আত্রাইয়ে বজ্রপাতে প্রাণ গেল ৮ বছরের শিশুর ছাত্রবিক্ষোভে স্টান গ্রেনেড ব্যবহার বন্ধ করল ফ্রান্স কৃষ্ণসাগরে ফের ড্রোন হামলা, ভারতীয় নাবিকদের বহনকারী ট্যাঙ্কারে আগুন নারিকেল গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু দুর্গাপূজার নির্ধারিত বিসর্জন ঘাট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক ফেনীতে বিপুল পরিমান মাদকসহ আটক ৪ মাত্র ১১ মাসে কোরআন হিফজ, ৮ বছরেই হাফেজ মুগ্ধ নগরীজুড়ে মাদক-জুয়া,ইয়াবা-ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার ১০ নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসক ও হাসপাতালের বিরুদ্ধে তদন্ত কমিটি গোয়ায় মারা গেলেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার পূজার ভিড়ে সাধারণ মানুষের সঙ্গে মিশে যান মধুমিতা, জানালেন লুকানোর কৌশল নীলের মায়ায় জয়া আহসান, রূপের প্রশংসায় ভক্তরা হাওরে নেওয়ার পরই খামারির এক হাজার হাঁসের মৃত্যু, বিষ প্রয়োগের অভিযোগ সিজারের পর পেটে গজ, সেই বিথী আক্তারের মৃত্যু রাজধানীতে বোন ও বোনজামাইয়ের হাতে ভাই খুন, গ্রেপ্তার ২ হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু জীর্ণ ব্রিজের ভাঙা অংশ দিয়ে খালে পড়ে শিশুর মৃত্যু প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শনে রাসিক প্রশাসক, বিভাগীয় কমিশনার ও আরএমপি পুলিশ কমিশনার সাপাহারে ৮৩ প্রাথমিক বিদ্যালয়ের ইন্টারনেট তিন মাস ধরে অচল

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণে গুরুত্বারোপ রাষ্ট্রপতির

  • আপলোড সময় : ০৮-১০-২০২৬ ০৫:৫৪:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০৫:৫৪:১৫ অপরাহ্ন
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণে গুরুত্বারোপ রাষ্ট্রপতির মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণে গুরুত্বারোপ রাষ্ট্রপতির
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে মুক্তিযুদ্ধের ঐতিহ্য ও গৌরব সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বঙ্গভবনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীরের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, দেশের জন্য মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তাদের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রাখা এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ তালিকা প্রণয়ন ও স্বীকৃতি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও উপস্থাপনের ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল ও সতর্ক থাকতে হবে, যাতে কোনো ধরনের বিভ্রান্তি বা অস্পষ্টতা তৈরি না হয়।

রাষ্ট্রপতি জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধের ঐতিহাসিক মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানান।

সাক্ষাৎকালে প্রতিনিধি দলের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দাবি ও কল্যাণসংক্রান্ত বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরা হয়। তারা বিগত ফ্যাসিস্ট আমলে ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি এবং নিজস্ব বয়ানে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস, আদর্শ ও চেতনাকে বিকৃত করে রাজনীতিকে দূষিত করার অভিযোগ করেন।

এ সময় মুক্তিযোদ্ধারা নিজেদের উদ্যোগে একটি শান্তিপূর্ণ সমাবেশ আয়োজনের কথাও রাষ্ট্রপতিকে জানান। রাষ্ট্রপতি তাদের বক্তব্য শোনেন এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণ ও মর্যাদা রক্ষায় উত্থাপিত বিষয়গুলো যথাযথভাবে বিবেচনার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক মেজর সৈয়দ মুনিবুর রহমান (অব.), সদস্য-সচিব সাদেক আহমেদ খান, সদস্য-সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবুল বাশার, সদস্য-তথ্য ও গবেষণা সম্পাদক সিরাজুল হক, সদস্য-অর্থ সম্পাদক আলহাজ্ব মো. মনসুর আলী সরকার, সদস্য-কল্যাণ ও সেবা সম্পাদক অনিল বরণ রায়, সদস্য-ব্যবস্থাপনা সম্পাদক আলহাজ্ব মো. নুরুল ইসলাম, সদস্য-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক জাহাঙ্গীর কবির, সদস্য-দপ্তর সম্পাদক প্রকৌশলী জাকারিয়া আহমদ, ঢাকা মহানগর ইউনিট কমান্ডের আহ্বায়ক মো. নুরুল বাসার এবং সদস্য-সচিব মিজানুর রহমান খান (বীর প্রতীক)-সহ বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবও উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
নগরীজুড়ে মাদক-জুয়া,ইয়াবা-ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার ১০

নগরীজুড়ে মাদক-জুয়া,ইয়াবা-ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার ১০