ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামেবি উপাচার্যের কক্ষের তালা খুলে দিল প্রশাসন, আলামত সংগ্রহ আত্রাইয়ে বজ্রপাতে প্রাণ গেল ৮ বছরের শিশুর ছাত্রবিক্ষোভে স্টান গ্রেনেড ব্যবহার বন্ধ করল ফ্রান্স কৃষ্ণসাগরে ফের ড্রোন হামলা, ভারতীয় নাবিকদের বহনকারী ট্যাঙ্কারে আগুন নারিকেল গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু দুর্গাপূজার নির্ধারিত বিসর্জন ঘাট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক ফেনীতে বিপুল পরিমান মাদকসহ আটক ৪ মাত্র ১১ মাসে কোরআন হিফজ, ৮ বছরেই হাফেজ মুগ্ধ নগরীজুড়ে মাদক-জুয়া,ইয়াবা-ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার ১০ নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসক ও হাসপাতালের বিরুদ্ধে তদন্ত কমিটি গোয়ায় মারা গেলেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার পূজার ভিড়ে সাধারণ মানুষের সঙ্গে মিশে যান মধুমিতা, জানালেন লুকানোর কৌশল নীলের মায়ায় জয়া আহসান, রূপের প্রশংসায় ভক্তরা হাওরে নেওয়ার পরই খামারির এক হাজার হাঁসের মৃত্যু, বিষ প্রয়োগের অভিযোগ সিজারের পর পেটে গজ, সেই বিথী আক্তারের মৃত্যু রাজধানীতে বোন ও বোনজামাইয়ের হাতে ভাই খুন, গ্রেপ্তার ২ হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু জীর্ণ ব্রিজের ভাঙা অংশ দিয়ে খালে পড়ে শিশুর মৃত্যু প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শনে রাসিক প্রশাসক, বিভাগীয় কমিশনার ও আরএমপি পুলিশ কমিশনার সাপাহারে ৮৩ প্রাথমিক বিদ্যালয়ের ইন্টারনেট তিন মাস ধরে অচল

রাজধানীতে বোন ও বোনজামাইয়ের হাতে ভাই খুন, গ্রেপ্তার ২

  • আপলোড সময় : ০৮-১০-২০২৬ ০৬:০৮:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০৬:০৮:৩৮ অপরাহ্ন
রাজধানীতে বোন ও বোনজামাইয়ের হাতে ভাই খুন, গ্রেপ্তার ২ প্রতিকী ছবি
রাজধানীর শাহজাহানপুরে জমিজমা ও বাড়ির মালিকানা নিয়ে পারিবারিক বিরোধের জেরে নিজ বড় বোন ও ভগ্নিপতির হাতে ফখরুল হাসান ফরহাদ নামের এক ব্যক্তি নির্মমভাবে খুন হয়েছেন। 

বুধবার (৭ অক্টোবর) রাতে উত্তর শাহজাহানপুর আমতলা মসজিদ গলি এলাকার একটি বাড়ির ছাদ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বড় বোন নুর আফসানা নিপা এবং বোনজামাই আবদুস সামাদ সুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহত ফরহাদ দীর্ঘদিন ধরে হৃদরোগ ও পক্ষাঘাতে ভুগছিলেন। তার স্ত্রী সাদিয়া আক্তার শম্পা একটি পোশাক কারখানায় কাজ করে সংসার চালাতেন। তাদের কোনো সন্তান নেই। ফরহাদ চরম আর্থিক সংকটে থাকায় তার অপর ছোট বোন নার্গিস সুলতানার সহায়তায় ওই বাড়ির ছাদের একটি সেমিপাকা টিনশেড ঘরে সস্ত্রীক বসবাস করতেন। চারতলা ওই বাড়ির প্রথম তিন তলার মালিক বড় বোন নিপা এবং চতুর্থ তলার মালিক ছোট বোন নার্গিস।

নিজেদের মালিকানাধীন ছাদের ঘরে ভাইকে থাকতে দিলেও তার কাছ থেকে নিয়মিত গ্যাস ও পানির বিল আদায় করতেন বড় বোন নিপা। কিন্তু অসুস্থতা ও অর্থকষ্টের কারণে ২০১৭ সালের পর থেকে ফরহাদ কোনো বিল পরিশোধ করতে পারছিলেন না। এই বকেয়া বিলকে কেন্দ্র করে ফরহাদের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ ছিলেন নিপা। তিনি প্রায়ই এসে ভাই-ভাবির সাথে ঝগড়া করতেন এবং তাদের বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য চাপ দিতেন। চলতি বছরের আগস্ট মাস থেকে এই উচ্ছেদের তৎপরতা আরও জোরদার করা হয়।

গত বুধবার রাতে ফরহাদের স্ত্রী কর্মস্থল থেকে ঘরে ফিরে বিছানায় স্বামীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে বাড়ির নিচতলা থেকেই বড় বোন নিপাকে আটকে রাখে। পরবর্তীতে বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা যায়, নিপার স্বামী আবদুস সামাদ সুজন মাথায় হেলমেট পরে বগলে একটি ধারালো চাপাতি লুকিয়ে তড়িঘড়ি করে বাসা থেকে বের হয়ে যাচ্ছেন। খবর পেয়ে শাহজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, বাড়ি ও জমির মালিকানা সংক্রান্ত দীর্ঘদিনের পারিবারিক কলহের ஜেরে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৯টার মধ্যে যেকোনো সময় ফরহাদকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে বড় বোনকে এবং পরে বিশেষ অভিযান চালিয়ে বোনজামাইকে গ্রেপ্তার করে। এই ঘটনায় শাহজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
নগরীজুড়ে মাদক-জুয়া,ইয়াবা-ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার ১০

নগরীজুড়ে মাদক-জুয়া,ইয়াবা-ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার ১০