বয়সের কাঁটা এগিয়ে চললেও চেহারায় তার ছাপ যেন একেবারেই নেই। বরং সময়ের সঙ্গে আরও তরুণী হয়ে উঠছেন অভিনেত্রী জয়া আহসান। এবার রুপালি পর্দার চাকচিক্যের বাইরে নীলের মায়ায় ধরা দিলেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রকাশ করা নতুন ছবিগুলো ইতোমধ্যে ভক্ত-অনুরাগীদের নজর কেড়েছে।
ব্যক্তিজীবন নিয়ে খুব একটা খোলামেলা না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নানা মুহূর্ত নিয়মিতই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন জয়া আহসান। রুপালি পর্দার আভিজাত্যের বাইরে প্রকৃতির কাছাকাছি থাকতে এবং নিজের মতো করে সময় কাটাতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন জয়া। নীলের আবেশে তোলা এসব ছবিতে তার চোখের চাহনি বিশেষভাবে নজর কেড়েছে নেটিজেনদের। ছবি প্রকাশের পরপরই তার সৌন্দর্য ও বয়স নিয়ে শুরু হয়েছে নতুন করে আলোচনা।
ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে জয়া লিখেছেন, ‘নীল রং আমাতেই সাজে, আর আমার মুড পুরোপুরি আমার নিজের।’
এরপর থেকেই কমেন্ট বক্সে অভিনেত্রীর রূপের প্রশংসায় মেতেছেন ভক্তরা। একজন লিখেছেন, ‘আমি ছোটবেলা যেমন দেখছি, এখনো ঐরকম দেখি।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘আপনি দিন দিন আরও সুন্দর হয়ে যাচ্ছেন।’
অন্য এক ভক্ত লিখেছেন, ‘নীল রং দেখলে মনটা জানি কেমন হয়ে যায়। সুন্দর, অনেক সুন্দর।’
সব মিলিয়ে জয়া আহসানের নতুন ছবিগুলো আবারও ভক্তদের মুগ্ধ করেছে। বয়স বাড়লেও তার সৌন্দর্য ও ব্যক্তিত্বের আবেদন যে বিন্দুমাত্র কমেনি, বরং সময়ের সঙ্গে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে—সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্যগুলোতেই তারই প্রতিফলন দেখা গেছে।

তামান্না হাবিব নিশু