ভারতের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে গোয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৫ বছর বয়সে মারা গেছেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গেছে, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, গোয়ার ডোনা পাওলায় নিজের ফ্ল্যাটে থাকাকালে ভোররাতে অসুস্থ বোধ করেন নানা পাটেকার। এর আগে রাত আড়াইটার দিকে এক বন্ধুকে অসুস্থতার কথা জানিয়ে বার্তা পাঠান তিনি। পরে ওই বন্ধু তার বাড়িতে গিয়ে তাকে অসুস্থ অবস্থায় দেখতে পান। খবর পেয়ে চিকিৎসক দল ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়।
পরে নানা পাটেকারকে দ্রুত গোয়ার মণিপাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট সিপিআর দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তাকে আর ফেরানো সম্ভব হয়নি। স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুর ঘটনায় মেডিকো-লিগ্যাল কেস নথিভুক্ত করা হয়েছে। মৃত্যুর পরিস্থিতি ও কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রক্রিয়াও শুরু হয়েছে।
নানা পাটেকারের আসল নাম বিশ্বনাথ পাটেকর। ১৯৫১ সালে মহারাষ্ট্রে জন্ম নেওয়া এই অভিনেতা হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে প্রায় পাঁচ দশকের দীর্ঘ ক্যারিয়ার গড়েছেন। ১৯৭৮ সালে ‘গমন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। পরে ‘পারিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘প্রহার’, ‘খামোশি: দ্য মিউজিক্যাল’, ‘অব তক ছাপ্পান’ ও ‘নটসম্রাট’-সহ বহু আলোচিত সিনেমায় অভিনয় করে নিজের স্বতন্ত্র জায়গা তৈরি করেন।
শক্তিশালী অভিনয়, তীক্ষ্ণ সংলাপ বলার ধরন এবং বহুমুখী চরিত্রে অভিনয়ের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন নানা পাটেকার। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ২০১৩ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে।
নানা পাটেকারের আকস্মিক মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। প্রায় পাঁচ দশকের অভিনয়জীবনে অসংখ্য স্মরণীয় চরিত্রে অভিনয় করে দর্শকের মনে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন এই বর্ষীয়ান অভিনেতা।

তামান্না হাবিব নিশু