ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নর্থ বেঙ্গল সুগার মিলে ৯৪তম আখ মাড়াই মৌসুমের বয়লারে স্লো-ফায়ারিং উদ্বোধন জমকালো শাড়ির সঙ্গে হাতকাটা ব্লাউজ! মায়াময় হয়ে ওঠার চাবিকাঠি ৭ ব্লাউজের নকশায় টেস্ট ইতিহাসে প্রথমবার এমন অভিজ্ঞতা পেল বাংলাদেশ আত্রাইয়ে কলেজভিত্তিক ভিডিপির মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও বৃক্ষরোপণ অভিযান নিখোঁজের দুই দিন পর পায়রা নদী থেকে জেলের মরদেহ উদ্ধার মুখের গড়ন অনুযায়ী বদলে যায় ব্লাশ লাগানোর কায়দা! চট্টগ্রাম বন্দরের চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী ইউরোপীয় পার্লামেন্টের অন্দরে বসানো হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নগ্ন মূর্তি কিশোরগঞ্জে ইটভাটার দেয়াল ধসে ২ শ্রমিকের মৃত্যু ইস্তাম্বুলে ভবন ধসে ৫ জন নিহত হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব সাময়িক বাতিলের সুপারিশ ১৩ সেনার খুনিকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের লাইভ সম্প্রচার করবে আমেরিকা! লালপুরে পৌরসভা কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১ রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক নিয়ামতপুরে বোরো ধানের 'ঝুরা' খড় বিক্রি করে লাভবান কৃষক নগরীর ১২৮ বছরের ঐতিহ্যবাহী মীরেরচক জামে মসজিদের নির্মাণাধীন নতুন ভবন বিষয়ে মতবিনিময় সভা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দাঁড়িপাল্লা প্রতীক পেয়েই মাঠে নামলেন ১১ দলীয় জোটের প্রার্থী দেলাওয়ার ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ অব্যাহত রেখেছি: রাসিক প্রশাসক শ্রমিকদের অধিকার ও কল্যাণে সচেতনতা বৃদ্ধির আহ্বান: শ্রমকল্যাণ কেন্দ্র

নিয়ামতপুরে বোরো ধানের 'ঝুরা' খড় বিক্রি করে লাভবান কৃষক

  • আপলোড সময় : ০৯-১০-২০২৬ ০৪:৫৫:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৬ ০৪:৫৫:৩৬ অপরাহ্ন
নিয়ামতপুরে বোরো ধানের 'ঝুরা' খড় বিক্রি করে লাভবান কৃষক নিয়ামতপুরে বোরো ধানের 'ঝুরা' খড় বিক্রি করে লাভবান কৃষক
পুরো ট্রাকটাই যেন আস্ত একটা খড়ের গাদা হয়ে গেছে। এই 'চলমান' খড়ের গাদা চলে যাবে সিরাজগঞ্জে। সেখানকার ব্যবসায়ীরা কিনে নেবেন এই খড়। সেখানে গোখাদ্য হিসেবে এই বোরো ধানের ঝুরা (আঁটি বিহীন) খড়ের বেশ চাহিদা রয়েছে।

ধানের জেলা হিসেবে খ্যাত নওগাঁর নিয়ামতপুর উপজেলার কৃষকেরা এবার বোরো ধানের ঝুরা খড় বিক্রি করতে পেরে বেশ খুশি। দামও মোটামুটি ভালো পাচ্ছেন। 

কৃষকেরা জানিয়েছেন, সাধারণত আমন ধানের খড় জমিতেই শুকিয়ে আঁটি করে বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু বোরো ধানের ক্ষেত্রে কাঁচা ধানই মাড়াই করে নিতে হয়। তখন সেই ঝুরা খড় রোদে শুকিয়ে নিলে বিক্রি করা যায়। 

গত কয়েকদিন আগে উপজেলার ভাবিচা গ্রামে একটি ট্রাকে তুলছিলেন খড় বোঝাই (লোড) করছিলেন খড় ব্যবসায়ী মাহাবুর রহমান। তিনি জানালেন, ভাবিচা ও শালবাড়ী গ্রামের কয়েকজন কৃষকের কাছ থেকে এই খড় কিনে নিয়েছেন। ট্রাকে লোড করে সিরাজগঞ্জ জেলার  শাহজাদপুর ও পাবনা জেলার বেড়া উপজেলায় নিয়ে গিয়ে স্থানীয় ব্যবসায়ীর কাছে বিক্রি করবেন। একটি ট্রাকে ১২০-১৫০ মণ খড় বহন করা যায় বলে জানালেন। 

তিনি আরও জানালেন, এখানে কৃষকদের কাছ থেকে ঝুরা খড় 'ঠিকা' ভাবে কিনে নেন। আর সিরাজগঞ্জ, পাবনা নিয়ে গিয়ে মণ হিসাবে বিক্রি করেন। 

আরেক খড় ব্যবসায়ী আমিনুল ইসলাম বলেন, সময়ভেদে খড়ের  দাম উঠানামা করে। এখন খড়ের দাম তুলনামূলক কম। এখন এক বিঘার খড় মান ভেদে ৫০০-৮০০ টাকায় কেনা হচ্ছে।  তিনিও সিরাজগঞ্জ ও পাবনাতে নিয়ে গিয়ে খড় বিক্রি করেন বলে জানালেন। 

ভাবিচা গ্রামের কৃষক বাবুল প্রামানিক বলেন, আমার কয়েক বিঘার বোরো ধানের খড় শুকাতে পেরেছিলাম। সেগুলো গাদা করে রেখেছিলাম। বিক্রি করে ভালোই দাম পেলাম। 

নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, উপজেলার ৮ টি ইউনিয়নে গত বোরো মৌসুমে  ২৩ হাজার ৩৬০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। আবহাওয়া ভালো থাকায় অনেক কৃষকই কাঁচা খড় রোদে শুকিয়ে গাদা করে রেখেছিলেন। এখন সেই খড় বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। 

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব সাময়িক বাতিলের সুপারিশ

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব সাময়িক বাতিলের সুপারিশ