ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাশিয়ার সঙ্গে জ্বালানি চুক্তির পরেই ইউক্রেনে রুশ হামলা, নিহত অন্তত ১২ অন্যের স্ত্রীকে ঘরে নিয়ে ৭ মাসের ‘সংসার’ মসজিদের ইমামের দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, বিজিবির হেফাজতে ভারতীয় নাগরিক সকালে হাঁটতে বেরিয়ে প্রাণ গেল দুই নারীর স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন ভালুকায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার নোয়াখালীতে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্রীপুরে বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ, ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি ডেঙ্গু প্রতিরোধে বর্ষাব্যাপী নয়, প্রয়োজন বছরব্যাপী টেকসই উদ্যোগ। পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত নিয়ামতপুরে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন নেকমরদে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করলেন-জেলা পুলিশ সুপার বেলাল হোসেন পুঠিয়ায় মাদক প্রতিরোধে প্রশাসন-জনগণের সমন্বিত উদ্যোগের আহ্বান নিয়ামতপুর পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানি ও সেবা পেতে অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ কেউ যেন সুযোগ নিতে না পারে - সেদিকে সজাগ থাকতে হবে - ​রাণীশংকৈলে জেলা প্রশাসক রফিকুল হক পুঠিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রথম স্ত্রীর বাড়ি যাওয়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহে প্রশিক্ষণকর্মসূচির উদ্বোধন করেন- জেলা প্রশাসক

মুখের গড়ন অনুযায়ী বদলে যায় ব্লাশ লাগানোর কায়দা!

  • আপলোড সময় : ০৯-১০-২০২৬ ০৫:৪৭:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৬ ০৫:৪৭:২২ অপরাহ্ন
মুখের গড়ন অনুযায়ী বদলে যায় ব্লাশ লাগানোর কায়দা! ফাইল ফটো
শুধু মাত্র মুখে গোলাপি আভা আনা নয়, ব্লাশ দিয়ে মুখের গড়নও বদলে দেওয়া যায়। অনেকেই হয়তো ভাবছেন, মেকআপ প্রসাধনী দিয়ে মুখের ভোল বদলে দেওয়া সাধারণের কাজ নয়। পেশাদার রূপটানশিল্পী ছাড়া অদক্ষ হাতে ব্লাশ মাখাই বেশ ঝক্কির কাজ। ভুল জায়গায় ব্লাশ মাখলে মেকআপ ভন্ডুল হতে খুব বেশি সময় লাগে না। তবে, রূপটানশিল্পীরা বলছেন, ব্লাশ দিয়ে মুখের গড়ন পাল্টাতে গেলে মুখের কোন আকারে কেমন মেকআপ করতে হয়, সে সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। অনেকেই ভাবেন, ব্লাশ মানে গালের উপর একটু রং ঘষে দেওয়া। একদম ভুল! মুখের আকার অনুযায়ী ব্লাশ লাগানোর কায়দাও একেবারে আলাদা। চলুন, সহজ করে জেনে নিই।

মুখের আকার অনুযায়ী ব্লাশ লাগানোর সঠিক উপায়-

১. ডিম্বাকৃতি মুখে: গালের হারের (চিকবোন) উঁচু অংশে ব্লাশ লাগিয়ে কানের লতির দিকে টেনে ব্লেন্ড করুন। ব্রাশ টেনে নিয়ে যান কপালের দিকে, ভুরুর দু’পাশে।

২. চৌকো মুখে: চৌকো মুখের ধারালো ভাব কমাতে ব্লাশ লাগাতে হবে চিকবোনের একটু উপরে। ব্রাশে ব্লাশ নিয়ে হালকা হাতে উপরের দিকে টেনে নিন। ভুরু থেকে নাক পর্যন্ত কভার করুন। ভুপুর ধার থেকে হেয়ারলাইন পর্যন্ত ব্লেন্ড করুন ভাল করে।

৩. গোল মুখে: মুখ সরু আর ধারালো দেখাতে অ্যাঙ্গুলার মোশনে ব্লাশ লাগান। হাসলে গালের যে অংশ ফোলে, সেখান থেকে ভুরুর দিকে টানুন। ভুলেও নাকের দিকে ব্লেন্ড করবেন না, তাতে মুখ আরও গোল লাগবে।

৪. পানপাতার মতো মুখে: চিকবোনের নীচের দিক থেকে ইংরেজি ‘সি’ আকারে ভুরুর পাশ থেকে নীচের দিকে লাগান। অনেকটা কন্ট্যুরের মতো। এতে আপনার চওড়া চোয়াল ব্যালান্স হবে আর গালের হাড় হাইলাইট হবে।

৫. হিরের মতো মুখে: মুখের নীচের অংশে নজর টানতে হবে। গালের খাঁজে কখনও ব্লাশ লাগাবেন না। বরং চিকবোনের উপরে লাগিয়ে কানের দিকে ব্লেন্ড করুন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার