ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্য খাতের সংস্কার ও বাজেট বাড়িয়েছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘কেউ কেউ যেচে খোঁচা দেন’! দুর্গাপুজোয় জয়া বচ্চনকে ‘বিরক্ত’ না করার অনুরোধ তনীষা মুখোপাধ্যায়ের রাজশাহীতে বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ মাস্টারপ্ল্যান নিয়ে কর্মপরিকল্পনা সভা কেন বাড়িতে টিভি রাখেন না নিমরত কৌর রাতে অন্তর্বাস পরে ঘুমোন না কি খুলে? স্তন ক্যানসারের ঝুঁকির সঙ্গে এই অভ্যাসগুলির কী সম্পর্ক মানবাধিকার সুরক্ষায় আইনের শাসন ও জবাবদিহি নিশ্চিতের দাবি ‘ওর কথা খুব মনে পড়ে!’ মনীষা কৈরালার সঙ্গে ‘বিচ্ছেদে’ ভেঙে পড়েছিলেন নানা পটেকর? দিল্লিতে এবার আটক তরুণদের মুখপাত্র নেহা বোরা ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ককরোচ জনতা পার্টির আন্দোলনে তারকাদের সংহতি এবার আটক মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী রাশিয়ার সঙ্গে জ্বালানি চুক্তির পরেই ইউক্রেনে রুশ হামলা, নিহত অন্তত ১২ অন্যের স্ত্রীকে ঘরে নিয়ে ৭ মাসের ‘সংসার’ মসজিদের ইমামের দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, বিজিবির হেফাজতে ভারতীয় নাগরিক সকালে হাঁটতে বেরিয়ে প্রাণ গেল দুই নারীর স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন ভালুকায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার নোয়াখালীতে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্রীপুরে বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ, ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি ডেঙ্গু প্রতিরোধে বর্ষাব্যাপী নয়, প্রয়োজন বছরব্যাপী টেকসই উদ্যোগ।

নিখোঁজের দুই দিন পর পায়রা নদী থেকে জেলের মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ০৯-১০-২০২৬ ০৫:৫০:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৬ ০৫:৫০:২৬ অপরাহ্ন
নিখোঁজের দুই দিন পর পায়রা নদী থেকে জেলের মরদেহ উদ্ধার ছবি: সংগৃহীত
বরগুনার আমতলীতে ট্রলার থেকে পায়রা নদীতে পড়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর জেলে ওমর আলী গাজীর (৫৫) মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টার দিকে পার্শ্ববর্তী তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া পয়েন্টে পায়রা নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওমর আলী আমতলী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের লোচা এলাকার মৃত আব্দুল হাকিম গাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে লোচা এলাকার কাছের নদীতে জাল ও মাছ ধরার সরঞ্জাম তোলার সময় অসাবধানতাবশত ট্রলার থেকে ছিটকে পায়রা নদীতে পড়ে তলিয়ে যান ওমর আলী। এ সময় ট্রলারে থাকা অপর জেলে জলিলুর রহমান তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন।

খবর পেয়ে আমতলী থানা-পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় মৎস্য বিভাগের সমন্বয়ে উদ্ধার অভিযান চালানো হয়। তবে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজের প্রায় ৪৮ ঘণ্টা পর শুক্রবার সকালে তালতলীর তেঁতুলবাড়িয়া এলাকায় নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় জেলেরা। পরে তারা পুলিশকে খবর দেন। নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে তীরে নিয়ে আসে।

খবর পেয়ে ওমর আলীর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি শনাক্ত করেন।

নিহতের ভাই আক্কেল আলী গাজী বলেন, ‘নিখোঁজ হওয়ার পর থেকে আমরা নদীর সম্ভাব্য বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছি। সকালে খবর পেয়ে তালতলীতে আসি। পেটে থাকা পুরোনো অস্ত্রোপচারের দাগ দেখে ভাইয়ের মরদেহ শনাক্ত করি।’

তালতলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাগর ভদ্র জানান, উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ জেলে ওমর আলীর বলে তার স্বজনেরা নিশ্চিত করেছেন। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার