ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার রাজশাহীতে ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৫, ইয়াবা-হেরোইন-গাঁজা উদ্ধার হাইকোর্টের আদেশকে বৃদ্ধাঙ্গুলি: বাগমারায় ফসলি জমিতে পুকুর খনন, নীরব প্রশাসন প্রধানমন্ত্রী তারেক রহমানের ৯০ দিনের কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে তিন উন্নয়ন প্রকল্পের পাঁচ ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন : ভূমিমন্ত্রী নর্থ বেঙ্গল সুগার মিলে ৯৪তম আখ মাড়াই মৌসুমের বয়লারে স্লো-ফায়ারিং উদ্বোধন জমকালো শাড়ির সঙ্গে হাতকাটা ব্লাউজ! মায়াময় হয়ে ওঠার চাবিকাঠি ৭ ব্লাউজের নকশায় টেস্ট ইতিহাসে প্রথমবার এমন অভিজ্ঞতা পেল বাংলাদেশ আত্রাইয়ে কলেজভিত্তিক ভিডিপির মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও বৃক্ষরোপণ অভিযান নিখোঁজের দুই দিন পর পায়রা নদী থেকে জেলের মরদেহ উদ্ধার মুখের গড়ন অনুযায়ী বদলে যায় ব্লাশ লাগানোর কায়দা! চট্টগ্রাম বন্দরের চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী ইউরোপীয় পার্লামেন্টের অন্দরে বসানো হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নগ্ন মূর্তি কিশোরগঞ্জে ইটভাটার দেয়াল ধসে ২ শ্রমিকের মৃত্যু ইস্তাম্বুলে ভবন ধসে ৫ জন নিহত হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব সাময়িক বাতিলের সুপারিশ ১৩ সেনার খুনিকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের লাইভ সম্প্রচার করবে আমেরিকা! লালপুরে পৌরসভা কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১

হাইকোর্টের আদেশকে বৃদ্ধাঙ্গুলি: বাগমারায় ফসলি জমিতে পুকুর খনন, নীরব প্রশাসন

  • আপলোড সময় : ০৯-১০-২০২৬ ০৯:৩৬:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৬ ০৯:৩৬:১২ অপরাহ্ন
হাইকোর্টের আদেশকে বৃদ্ধাঙ্গুলি: বাগমারায় ফসলি জমিতে পুকুর খনন, নীরব প্রশাসন হাইকোর্টের আদেশকে বৃদ্ধাঙ্গুলি: বাগমারায় ফসলি জমিতে পুকুর খনন, নীরব প্রশাসন
তিন ফসলি আবাদি জমি রক্ষায় মহামান্য হাইকোর্টের সুস্পষ্ট নিষেধাজ্ঞা ও নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা থাকা সত্ত্বেও রাজশাহীর বাগমারায় সেই আদেশকে অমান্য করে প্রকাশ্যে চলছে পুকুর খনন বাণিজ্য।

এ ঘটনায় খাদ্য নিরাপত্তা ও আদালতের কর্তৃত্ব নিয়ে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

উপজেলার তাহেরপুর পৌরসভার নুরপুর মৌজায়, কামারের ঘাট সংলগ্ন মমিন কমিশনারের বাড়ির পাশে গিয়ে দেখা যায়, প্রায় ১৫ বিঘা আবাদি কৃষিজমিতে এক্সকাভেটর মেশিন দিয়ে দিন-রাত মাটি কেটে গভীর পুকুর খনন করা হচ্ছে। মৎস্য চাষের অজুহাতে এই উর্বর জমির শ্রেণি পরিবর্তন করা হচ্ছে। এর ফলে আশেপাশের আরও ১০০ বিঘা জমির সেচ ব্যবস্থা ভেঙে পড়ার ও জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা।

অনুসন্ধানে জানা যায়, বাগমারায় অবাধে কৃষি জমিতে পুকুর খননের বিরুদ্ধে জনস্বার্থে মহামান্য হাইকোর্ট বিভাগে রীট পিটিশন নং ৪৩৫৩/২০১৭ দায়ের করা হয়। ৩ এপ্রিল ২০১৭ তারিখে মহামান্য হাইকোর্ট বিভাগ, বাগমারায় অবৈধ পুকুর খনন কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুলনিশি জারি করেন  এবং  অবৈধ পুকুর খনন বন্ধে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমিকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেন।

হাইকোর্টের এই আদেশ সংশ্লিষ্ট সকল দপ্তরে যথাযথভাবে জারি করা আছে এবং আদেশটি আজও বলবৎ আছে। আইন বিশেষজ্ঞদের মতে, বলবৎ থাকা হাইকোর্টের আদেশ অমান্য করে পুকুর খনন করা সরাসরি আদালত অবমাননার শামিল এবং দন্ডনীয় অপরাধ। প্রধানমন্ত্রীর নির্দেশনা ও কৃষিজমি সুরক্ষা আইন অনুযায়ী ফসলি জমি কোনো ভাবেই নষ্ট করা যাবে না। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন এবং পরিবেশ সংরক্ষণ আইনে কৃষিজমির মাটি কাটা সম্পূর্ণ নিষিদ্ধ।

এ বিষয়ে জেলা প্রশাসক, রাজশাহী ও উপজেলা নির্বাহী অফিসার, বাগমারা বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে অবিলম্বে খনন বন্ধ, হাইকোর্টের আদেশ বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার