ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত রাণীনগরে মাদক সেবির ৬মাসের কারাদন্ড ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে গোদাগাড়ীতে বিক্ষোভ, অবরুদ্ধ কর্মকর্তা-কর্মচারীরা আত্রাইয়ে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা: মামলার পর দুই আসামি গ্রেফতার নগরীর খড়খড়ি কমলাপুরে জমি বিরোধে সংঘর্ষ, ব্যবসায়ীর মৃত্যু বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ​নগর উন্নয়নে খাসজমি চায় রাসিক নগরীর কেদুর মোড়ে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ মতিহারে সীমানা নিয়ে সংঘর্ষে একই পরিবারের আহত ৫, হাসপাতালে ভর্তি ২ নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮ আটকের পরে হাতে, পায়ে আঘাতের চিহ্ন! ভিডিয়ো ভাগ করলেন আমিরের ভাইঝি জেন মেরি খান ওজন তো কমবেই, খেলে ফ্যাটি লিভারও সারবে, ১৫ মিনিটে বানিয়ে নিন তিন রকম স্যালাড পেট টানটান হবে, কমবে নিতম্ব-পায়ের মেদও, নটরাজাসনের সহজ পদ্ধতি শেখালেন মলাইকা ডিমের চেয়েও প্রোটিন বেশি, সঙ্গে মিলবে ফাইবার, কোন খাবারে পাবেন পুষ্টির যুগলবন্দি ৪০-এর পরেও ত্বকে চাই যৌবনের জেল্লা? রোজের ডায়েটে যোগ করুন মাত্র ৩টি খাবার হোটেলে দেহব্যবসার সন্ধান, পুলিশের অভিযানে উদ্ধার টেলিভিশন অভিনেত্রী পাকিস্তানের করাচিতে ১৪৪ ধারা জারি ২০৫০ সালে বদলে যাবে যুক্তরাষ্ট্রের বাড়িঘর, রোবটে তৈরি হবে শহর দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ

রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহে প্রশিক্ষণকর্মসূচির উদ্বোধন করেন- জেলা প্রশাসক

  • আপলোড সময় : ১০-১০-২০২৬ ০৫:৫৯:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৬ ০৫:৫৯:৫০ অপরাহ্ন
রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহে প্রশিক্ষণকর্মসূচির উদ্বোধন করেন- জেলা প্রশাসক রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহে প্রশিক্ষণকর্মসূচির উদ্বোধন করেন- জেলা প্রশাসক
ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গণনাকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। মাঠপর্যায়ে সঠিক তথ্য সংগ্রহ, তথ্যের নির্ভুলতা যাচাই এবং সংশ্লিষ্ট কর্মীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে দক্ষ করে তুলতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে রাণীশংকৈল উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাণীশংকৈল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম এবং বালিয়াডাঙ্গী উপজেলা সমাজসেবা কর্মকর্তা রমজান আলী। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী অঙ্গীকার। এ কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। মাঠপর্যায়ে নির্ভুল তথ্য সংগ্রহ নিশ্চিত করা গেলে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম আরও সহজ, স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা সম্ভব হবে। এ ক্ষেত্রে গণনাকারী ও সুপারভাইজারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ কর্মসূচিতে রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ও নেকমরদ ইউনিয়ন এবং বালিয়াডাঙ্গী উপজেলার চারোল, বড় পলাশবাড়ী ও পাড়িয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা অংশ নিচ্ছেন। পাঁচটি ইউনিয়নের মোট ২৬ জন গণনাকারী ও চারজন সুপারভাইজার এ প্রশিক্ষণ গ্রহণ করছেন।

দুই দিনব্যাপী প্রশিক্ষণে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের পদ্ধতি, সংগৃহীত তথ্যের যথার্থতা যাচাই এবং ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মীদের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে তথ্য সংগ্রহের কাজে দক্ষতা বৃদ্ধি এবং কার্যক্রম বাস্তবায়নে নির্ভুলতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮

নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮