ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত রাণীনগরে মাদক সেবির ৬মাসের কারাদন্ড ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে গোদাগাড়ীতে বিক্ষোভ, অবরুদ্ধ কর্মকর্তা-কর্মচারীরা আত্রাইয়ে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা: মামলার পর দুই আসামি গ্রেফতার নগরীর খড়খড়ি কমলাপুরে জমি বিরোধে সংঘর্ষ, ব্যবসায়ীর মৃত্যু বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ​নগর উন্নয়নে খাসজমি চায় রাসিক নগরীর কেদুর মোড়ে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ মতিহারে সীমানা নিয়ে সংঘর্ষে একই পরিবারের আহত ৫, হাসপাতালে ভর্তি ২ নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮ আটকের পরে হাতে, পায়ে আঘাতের চিহ্ন! ভিডিয়ো ভাগ করলেন আমিরের ভাইঝি জেন মেরি খান ওজন তো কমবেই, খেলে ফ্যাটি লিভারও সারবে, ১৫ মিনিটে বানিয়ে নিন তিন রকম স্যালাড পেট টানটান হবে, কমবে নিতম্ব-পায়ের মেদও, নটরাজাসনের সহজ পদ্ধতি শেখালেন মলাইকা ডিমের চেয়েও প্রোটিন বেশি, সঙ্গে মিলবে ফাইবার, কোন খাবারে পাবেন পুষ্টির যুগলবন্দি ৪০-এর পরেও ত্বকে চাই যৌবনের জেল্লা? রোজের ডায়েটে যোগ করুন মাত্র ৩টি খাবার হোটেলে দেহব্যবসার সন্ধান, পুলিশের অভিযানে উদ্ধার টেলিভিশন অভিনেত্রী পাকিস্তানের করাচিতে ১৪৪ ধারা জারি ২০৫০ সালে বদলে যাবে যুক্তরাষ্ট্রের বাড়িঘর, রোবটে তৈরি হবে শহর দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

  • আপলোড সময় : ১০-১০-২০২৬ ০৬:০৫:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৬ ০৬:০৫:৪৮ অপরাহ্ন
পুঠিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু পুঠিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রধানমন্ত্রীর ফ্ল্যাগশিপ কর্মসূচি ফ্যামিলি কার্ড মাঠপর্যায়ে সুষ্ঠু, স্বচ্ছ ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহীর পুঠিয়ায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন পুঠিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল করিম এবং দুর্গাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ. ন. ম. রাকিবুল ইউসুফ।

প্রশিক্ষণের প্রথম ব্যাচে পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা অংশ নেন। এতে মাঠপর্যায়ে নির্ভুল তথ্য সংগ্রহ, সম্ভাব্য উপকারভোগীদের তথ্য যাচাই-বাছাই এবং দায়িত্বশীলতার সঙ্গে তথ্য সংগ্রহ ও তদারকির বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে ইউএনও লিয়াকত সালমান বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি কার্যকরভাবে বাস্তবায়নের জন্য সম্ভাব্য উপকারভোগীদের সঠিক তথ্য নিরূপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্য সংগ্রহকারীদের দক্ষতা বৃদ্ধি এবং সুপারভাইজারদের যথাযথ তদারকির মাধ্যমে কর্মসূচির স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করা সম্ভব।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। এর মাধ্যমে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের প্রতিটি ধাপে নির্ভুলতা নিশ্চিত করার পাশাপাশি কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্টদের দক্ষতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮

নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮