ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় বিতর্কে রানার্সআপ রাজশাহী কলেজের মিরর নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাজশাহীতে নিসচার রোড ক্যাম্পেইন হাসানের ফাইফার, তৃতীয় দিনের শুরুতেই অলআউট আফগানিস্তান জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী ​চট্টগ্রামে ১২০ টন লাল গম জব্দ, প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা ‘যৌনতাকে উদ্‌যাপন করেছিল সিল্ক’, একতা তৈরি করছেন ‘ডার্টি পিকচার ২’? প্রকাশ্যে নানার ময়নাতদন্তের রিপোর্ট ত্বকের হাল বোঝেন আঙুল চিপে, চুল ভাল রাখেন বিশেষ জলে, ব্রণ নিয়ে জেরবার ঐন্দ্রিলার রূপচর্চা জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের নারী দুর্বল নয়, শক্তি: নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিতের আহ্বান এক ক্যামেরাম্যানের সঙ্গে তিন বোনের বিয়ে, ভিডিও ভাইরাল নিয়ামতপুরে ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩, সাড়ে ৩ লাখ টাকার বেশি জব্দ রাজশাহীর ৮৫ পূজামণ্ডপে রাসিকের ১৭ লাখ টাকা অনুদান গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে সরকারকে আইনি নোটিশ নগরীজুড়ে মাদক কারবারি সহ গ্রেপ্তার ১৬ ​বহরমপুর বায়তুল মামুর মসজিদের অসমাপ্ত কাজ শেষ করতে সহযোগিতার আশ্বাস রাসিক প্রশাসকের ডাম্প ট্রাকের চাপায় দুমড়েমুচড়ে গেছে গাড়ি, ভেতরে ছিলেন তানজিন তিশা মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক মসজিদের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন রাসিক প্রশাসক

রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত

  • আপলোড সময় : ১০-১০-২০২৬ ০৬:৩২:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৬ ০৬:৩২:৩৮ অপরাহ্ন
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর যৌথ আয়োজনে রাজশাহীতে পালিত হয়েছে বিশ্ব পরিযায়ী পাখি দিবস।

পরিযায়ী পাখির গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, তাদের আবাসস্থল ও বিচরণক্ষেত্র সংরক্ষণ, নিরাপদ পরিযায়ন নিশ্চিতকরণ, শিকার ও পাচার বন্ধ এবং জীববৈচিত্র্য রক্ষায় জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্দেশ্যেই দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে অদ্য শনিবার সকাল ১১.০০ ঘটিকায় পদ্মা গার্ডেন সংলগ্ন রাজশাহী আধুনিক পাঠাগারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌ. জুনায়েদ আহমেদ এর সভাপতিত্বে এতে আমন্ত্রিত অতিথিবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জামাত খান, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক মোসাঃ সেলিনা বেগম, বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের সভাপতি অধ্যাপক ডাঃ বিকে দাম, দুঃস্থ মানবকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শামসুজ্জোহা সরকার এবং বাপা পবা উপজেলা শাখার সভাপতি মোসাঃ রহিমা বেগম ও সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী চৌধুরী।
 

অনুষ্ঠানে পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিযায়ী পাখির গুরুত্ব তুলে ধরে তা সংরক্ষণে সকলের করণীয় বিষয়ে আলোকপাত করা হয়। বক্তারা তাদের বক্তব্যে বলেন, পাখি পরিবেশের খাদ্য শৃঙ্খল ও খাদ্যজাল রক্ষা তথা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, ইঁদুর ও অন্যান্য কীটপতঙ্গ খেয়ে ফসল উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে এবং পরিবেশের গুরুত্বপূর্ণ সূচক বা বায়োলজিক্যাল ইন্ডিকেটর হিসেবে কাজ করে।

ফুলের পরাগায়নে পাখির গুরুত্ব অপরিসীম। এছাড়া পাখিদের নান্দনিক সৌন্দর্য অপরিসীম, এদের দর্শনে যেকোন দর্শনার্থীর মন ভাল হয়ে যায়। এসব থেকে বোঝা যায়, পাখি প্রকৃতির এক অনন্য সৃষ্টি; এদের সংরক্ষণ করা আপনার-আমার সকলের নৈতিক দায়িত্ব। সেই সাথে সামাজিকভাবে পাখি শিকারীদের প্রতিহত করার আহবান জানানো হয় উক্ত কর্মসূচী থেকে।   

আলোচনা সভা শেষে পরিযায়ী পাখি সংরক্ষণে পদ্মার তীরবর্তী এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নারী দুর্বল নয়, শক্তি: নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিতের আহ্বান

নারী দুর্বল নয়, শক্তি: নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিতের আহ্বান