ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্য খাতের সংস্কার ও বাজেট বাড়িয়েছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘কেউ কেউ যেচে খোঁচা দেন’! দুর্গাপুজোয় জয়া বচ্চনকে ‘বিরক্ত’ না করার অনুরোধ তনীষা মুখোপাধ্যায়ের রাজশাহীতে বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ মাস্টারপ্ল্যান নিয়ে কর্মপরিকল্পনা সভা কেন বাড়িতে টিভি রাখেন না নিমরত কৌর রাতে অন্তর্বাস পরে ঘুমোন না কি খুলে? স্তন ক্যানসারের ঝুঁকির সঙ্গে এই অভ্যাসগুলির কী সম্পর্ক মানবাধিকার সুরক্ষায় আইনের শাসন ও জবাবদিহি নিশ্চিতের দাবি ‘ওর কথা খুব মনে পড়ে!’ মনীষা কৈরালার সঙ্গে ‘বিচ্ছেদে’ ভেঙে পড়েছিলেন নানা পটেকর? দিল্লিতে এবার আটক তরুণদের মুখপাত্র নেহা বোরা ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ককরোচ জনতা পার্টির আন্দোলনে তারকাদের সংহতি এবার আটক মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী রাশিয়ার সঙ্গে জ্বালানি চুক্তির পরেই ইউক্রেনে রুশ হামলা, নিহত অন্তত ১২ অন্যের স্ত্রীকে ঘরে নিয়ে ৭ মাসের ‘সংসার’ মসজিদের ইমামের দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, বিজিবির হেফাজতে ভারতীয় নাগরিক সকালে হাঁটতে বেরিয়ে প্রাণ গেল দুই নারীর স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন ভালুকায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার নোয়াখালীতে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্রীপুরে বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ, ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি ডেঙ্গু প্রতিরোধে বর্ষাব্যাপী নয়, প্রয়োজন বছরব্যাপী টেকসই উদ্যোগ।

পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১০-১০-২০২৬ ০৬:৩৯:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৬ ০৬:৩৯:১৮ অপরাহ্ন
পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত
পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (পিইউবি)-তে ১০ অক্টোবর ২০২৬ তারিখ শনিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃক ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী ও ভ্রাম্যমাণ টেলিস্কোপ প্রদর্শনীর আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, মহাকাশবিজ্ঞান সম্পর্কে আগ্রহ এবং আধুনিক বৈজ্ঞানিক জ্ঞান ও প্রযুক্তির ব্যবহারিক ধারণা প্রসারের লক্ষ্যে এ আয়োজন করা হয়। উক্ত ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র।

এসময় উপস্থিত ছিলেন ট্রেজারার (ডেজিগনেট) প্রফেসর মুহাম্মদ মুনজুর মুরশিদুল আবেদীন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ শহীদুর রহমানসহ শিক্ষক ও কর্মকর্তাগণ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার, উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং তরুণ প্রজন্মকে বিজ্ঞানচর্চায় উৎসাহিত করার ক্ষেত্রে এ ধরনের প্রদর্শনী অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষ করে মহাকাশবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টিতে ভ্রাম্যমাণ টেলিস্কোপ প্রদর্শনী নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। প্রদর্শনীতে শিক্ষার্থীরা বিভিন্ন বৈজ্ঞানিক বিষয় ও প্রযুক্তিনির্ভর উপস্থাপনা সম্পর্কে জানার সুযোগ পায়। ভ্রাম্যমাণ টেলিস্কোপের মাধ্যমে মহাকাশ পর্যবেক্ষণ এবং জ্যোতিবিজ্ঞান সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ শিক্ষার্থীদের মধ্যে বিশেষ আগ্রহ সৃষ্টি করে। উৎসব মুখর পরিবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৪ডি মুভি ও মিউজিয়াম বাসের ভ্রাম্যমান বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণ করে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার