ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে গ্লোবাল ইসলামিক স্কুলের শিক্ষা সম্মেলন সীতাকুণ্ডে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার অভিযোগ, স্বামীসহ গ্রেপ্তার ৪ কামরুল হত্যা মামলার প্রধান আসামি কক্সবাজারে গ্রেপ্তার রাজশাহীর পদ্মার পাড়ে বিপুল মাদক জব্দ সড়কে শৃঙ্খলা ও দুর্ঘটনা প্রতিরোধে রাজশাহীতে যানবাহন আটক ৬২ বাঘায় যৌথ অভিযান: বন্দুক-এয়ারগানসহ অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার তারেক রহমান ও সাইফুর রহমানের স্থাপিত ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী মিনু সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ে একাদশ-দ্বাদশ শ্রেণি চালুর উদ্যোগ নেওয়া হবে: ভূমিমন্ত্রী মেধা-যোগ্যতায় শিক্ষক নিয়োগ, প্রভাব-সুপারিশ নয়: ভূমিমন্ত্রী হলুদের ক্ষেতে নিয়ে জোরপূর্বক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষন, গ্রেফতার অভিযুক্ত রাকসুর সাংবাদিকতা ফেলোশিপ পেলেন রাবির ২৮ নবীন শিক্ষার্থী শিমলা পার্কের জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকার মর্যাদা কার্যকরের দাবি রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭, পালিয়েছে ৩ নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে সাংস্কৃতিক চর্চা জরুরি: আরডিএ চেয়ারম্যান রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ব্যক্তি গ্রেপ্তার স্বাস্থ্য খাতের সংস্কার ও বাজেট বাড়িয়েছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘কেউ কেউ যেচে খোঁচা দেন’! দুর্গাপুজোয় জয়া বচ্চনকে ‘বিরক্ত’ না করার অনুরোধ তনীষা মুখোপাধ্যায়ের রাজশাহীতে বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ মাস্টারপ্ল্যান নিয়ে কর্মপরিকল্পনা সভা কেন বাড়িতে টিভি রাখেন না নিমরত কৌর রাতে অন্তর্বাস পরে ঘুমোন না কি খুলে? স্তন ক্যানসারের ঝুঁকির সঙ্গে এই অভ্যাসগুলির কী সম্পর্ক

ডেঙ্গু প্রতিরোধে বর্ষাব্যাপী নয়, প্রয়োজন বছরব্যাপী টেকসই উদ্যোগ।

  • আপলোড সময় : ১০-১০-২০২৬ ০৬:৪৩:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৬ ০৬:৪৩:৪০ অপরাহ্ন
ডেঙ্গু প্রতিরোধে বর্ষাব্যাপী নয়, প্রয়োজন বছরব্যাপী টেকসই উদ্যোগ। ডেঙ্গু প্রতিরোধে বর্ষাব্যাপী নয়, প্রয়োজন বছরব্যাপী টেকসই উদ্যোগ।
ডেঙ্গু এখন আর কোনো সাময়িক বা নির্দিষ্ট মৌসুমী স্বাস্থ্য সমস্যা নয়, এটি ভয়াবহ জনস্বাস্থ্য সংকটে পরিণত হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে অসময়ে বৃষ্টিপাত ও অপরিকল্পিত নগরায়ণের ফলে এডিস মশার প্রজনন বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তাই বিচ্ছিন্ন অভিযানের বদলে মশক নিধনে বছরব্যাপী বৈজ্ঞানিক ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানানো হয়েছে।

আজ শনিবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন আন্দোলন (পরিজা), জনউদ্যোগ, পরিবেশ আন্দোলন মঞ্চ, শিশুদের মুক্তবায়ু সেবন সংস্থা এবং পরিবেশ বার্তার যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ কথা বলেন। "ডেঙ্গু প্রতিরোধে ও প্রতিকারে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে" শীর্ষক এই মানববন্ধনে পরিবেশবাদী, মানবাধিকারকর্মী, আইনজীবী ও সর্বস্তরের নাগরিকবৃন্দ অংশ নেন।

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন আন্দোলন (পরিজা) সভাপতি প্রকৌশলী আব্দুস সোবহানের সভাপতিত্বে জন উদ্যোগের সদস্য রাসেল ইসলাম সুজনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পরিজার সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ উজ্জল, পরিবেশ আন্দোলন মঞ্চের সভাপতি আমির হাসান মাসুদ, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তারিক চৌধুরী সোহেল, জন উদ্যোগের সদস্য সচিব তারিক হোসেন মিঠুল, শিশুদের মুক্ত বায়ু সেবন সংস্থার মোহাম্মদ সেলিম,  পরিবেশ বার্তার শম্ভু মিত্র, মাকসুদুল কবির সোহেল, সুপর্ণা আকাশ নীলা,  প্রমুখ। মানববন্ধন এ ধারণাপত্র পাঠ করেন পরিবেশ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত উপপরিচালক সাইফুল্লা তালুকদার।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিদিন হাসপাতালে ডেঙ্গু রোগীর ভিড় বাড়ছে, চিকিৎসাসেবা ও প্লাটিলেটের জন্য হাহাকার তৈরি হচ্ছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছে কোমলমতি শিশুরা। এডিস মশার লার্ভা ধ্বংসে বৈজ্ঞানিক পদ্ধতির অভাব এবং সময়মতো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় পরিস্থিতি ক্রমান্বয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

আয়োজক সংগঠনগুলোর পক্ষ থেকে মানববন্ধনে সুনির্দিষ্ট ৪ দফা দাবি পেশ করা হয়:

১. বছরব্যাপী মশক নিধন কর্মসূচি: বর্ষা মৌসুমের অপেক্ষায় না থেকে বছরজুড়ে বৈজ্ঞানিক উপায়ে লার্ভিসাইডিং ও মশক নিধন অভিযান চালাতে হবে।

২. স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিতকরণ: মশক নিধনে ব্যবহৃত কীটনাশকের মান নিশ্চিত করতে হবে এবং বাজেট বরাদ্দে স্বচ্ছতা ও তদারকি জোরদার করতে হবে।

৩. সাশ্রয়ী ও সহজলভ্য চিকিৎসা: প্রতিটি হাসপাতালে ডেঙ্গু রোগীদের ফ্রি চিকিৎসা, পর্যাপ্ত প্লাটিলেট সরবরাহ এবং এনএস-১ (NS1) সহ সব পরীক্ষার ফি সর্বোচ্চ সাশ্রয়ী রাখতে হবে।

৪. সুপরিকল্পিত বর্জ্য ও ড্রেনেজ ব্যবস্থাপনা: ড্রেন, নালা ও জমে থাকা পানির সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে, যাতে কোনোভাবেই এডিসের প্রজননক্ষেত্র তৈরি না হয়।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, কেবল সরকারি বা সিটি কর্পোরেশনের উদাসীনতাই নয়, নাগরিকদেরও নিজ নিজ সচেতনতা বাড়াতে হবে। নিজেদের ঘরবাড়ি ও আশপাশের আঙিনা পরিচ্ছন্ন রাখার পাশাপাশি তিন দিনের বেশি জমা পানি সরিয়ে ফেলার চর্চা গড়ে তুলতে হবে।

অনতিবিলম্বে ডেঙ্গুমুক্ত নিরাপদ নগর গঠনে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মেধা-যোগ্যতায় শিক্ষক নিয়োগ, প্রভাব-সুপারিশ নয়: ভূমিমন্ত্রী

মেধা-যোগ্যতায় শিক্ষক নিয়োগ, প্রভাব-সুপারিশ নয়: ভূমিমন্ত্রী