ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় বিতর্কে রানার্সআপ রাজশাহী কলেজের মিরর নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাজশাহীতে নিসচার রোড ক্যাম্পেইন হাসানের ফাইফার, তৃতীয় দিনের শুরুতেই অলআউট আফগানিস্তান জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী ​চট্টগ্রামে ১২০ টন লাল গম জব্দ, প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা ‘যৌনতাকে উদ্‌যাপন করেছিল সিল্ক’, একতা তৈরি করছেন ‘ডার্টি পিকচার ২’? প্রকাশ্যে নানার ময়নাতদন্তের রিপোর্ট ত্বকের হাল বোঝেন আঙুল চিপে, চুল ভাল রাখেন বিশেষ জলে, ব্রণ নিয়ে জেরবার ঐন্দ্রিলার রূপচর্চা জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের নারী দুর্বল নয়, শক্তি: নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিতের আহ্বান এক ক্যামেরাম্যানের সঙ্গে তিন বোনের বিয়ে, ভিডিও ভাইরাল নিয়ামতপুরে ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩, সাড়ে ৩ লাখ টাকার বেশি জব্দ রাজশাহীর ৮৫ পূজামণ্ডপে রাসিকের ১৭ লাখ টাকা অনুদান গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে সরকারকে আইনি নোটিশ নগরীজুড়ে মাদক কারবারি সহ গ্রেপ্তার ১৬ ​বহরমপুর বায়তুল মামুর মসজিদের অসমাপ্ত কাজ শেষ করতে সহযোগিতার আশ্বাস রাসিক প্রশাসকের ডাম্প ট্রাকের চাপায় দুমড়েমুচড়ে গেছে গাড়ি, ভেতরে ছিলেন তানজিন তিশা মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক মসজিদের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন রাসিক প্রশাসক

শ্রীপুরে বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ, ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি

  • আপলোড সময় : ১০-১০-২০২৬ ০৭:০১:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৬ ০৭:০১:৪৭ অপরাহ্ন
শ্রীপুরে বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ, ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি শ্রীপুরে বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ, ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বিয়ের আশ্বাসে এক নারীকে একাধিকবার ধর্ষণ, আপত্তিকর ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি এবং হত্যার ভয় দেখানোর অভিযোগ উঠেছে আলমাছ উদ্দিন (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী শুক্রবার (৯ অক্টোবর) শ্রীপুর থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্ত আলমাছ উদ্দিন শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের তালতলী গ্রামের বাসিন্দা।

থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে মুঠোফোনে পরিচয়ের মাধ্যমে ওই নারীর সঙ্গে আলমাছ উদ্দিনের সম্পর্ক গড়ে ওঠে। এরপর থেকে তাঁদের মধ্যে নিয়মিত যোগাযোগ চলত। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে অভিযুক্ত যুবক বিভিন্ন সময়ে তাঁকে একাধিক স্থানে নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় গোপনে মুঠোফোনে ভিডিও ধারণ করা হয় বলেও অভিযোগ করেন ওই নারী।

অভিযোগে আরও বলা হয়, সর্বশেষ গত ৩ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে শ্রীপুরের তালতলী এলাকায় অভিযুক্তের বাড়ির পাশের একটি নির্জন বাগানে নিয়ে ওই নারীকে ধর্ষণ করা হয়। এ সময়ও ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

পরে বিয়ের বিষয়ে কথা বললে অভিযুক্ত তাঁকে হত্যার ভয় দেখান এবং গোপনে ধারণ করা ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী। এ বিষয়ে অভিযুক্তের পরিবারের সদস্যদের জানালে তাঁকে হত্যা করে মরদেহ গুম করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত আলমাছ উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, বিয়ের আশ্বাসে এক নারীকে একাধিকবার ধর্ষণ ও আপত্তিকর ভিডিও ধারণের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নারী দুর্বল নয়, শক্তি: নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিতের আহ্বান

নারী দুর্বল নয়, শক্তি: নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিতের আহ্বান