ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​নিয়ামতপুর পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানি ও অর্থ দাবির অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে গ্লোবাল ইসলামিক স্কুলের শিক্ষা সম্মেলন সীতাকুণ্ডে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার অভিযোগ, স্বামীসহ গ্রেপ্তার ৪ কামরুল হত্যা মামলার প্রধান আসামি কক্সবাজারে গ্রেপ্তার রাজশাহীর পদ্মার পাড়ে বিপুল মাদক জব্দ সড়কে শৃঙ্খলা ও দুর্ঘটনা প্রতিরোধে রাজশাহীতে যানবাহন আটক ৬২ বাঘায় যৌথ অভিযান: বন্দুক-এয়ারগানসহ অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার তারেক রহমান ও সাইফুর রহমানের স্থাপিত ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী মিনু সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ে একাদশ-দ্বাদশ শ্রেণি চালুর উদ্যোগ নেওয়া হবে: ভূমিমন্ত্রী মেধা-যোগ্যতায় শিক্ষক নিয়োগ, প্রভাব-সুপারিশ নয়: ভূমিমন্ত্রী হলুদের ক্ষেতে নিয়ে জোরপূর্বক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষন, গ্রেফতার অভিযুক্ত রাকসুর সাংবাদিকতা ফেলোশিপ পেলেন রাবির ২৮ নবীন শিক্ষার্থী শিমলা পার্কের জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকার মর্যাদা কার্যকরের দাবি রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭, পালিয়েছে ৩ নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে সাংস্কৃতিক চর্চা জরুরি: আরডিএ চেয়ারম্যান রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ব্যক্তি গ্রেপ্তার স্বাস্থ্য খাতের সংস্কার ও বাজেট বাড়িয়েছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘কেউ কেউ যেচে খোঁচা দেন’! দুর্গাপুজোয় জয়া বচ্চনকে ‘বিরক্ত’ না করার অনুরোধ তনীষা মুখোপাধ্যায়ের রাজশাহীতে বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ মাস্টারপ্ল্যান নিয়ে কর্মপরিকল্পনা সভা কেন বাড়িতে টিভি রাখেন না নিমরত কৌর

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭, পালিয়েছে ৩

  • আপলোড সময় : ১০-১০-২০২৬ ০৮:২৭:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৬ ০৮:২৭:১৩ অপরাহ্ন
রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭, পালিয়েছে ৩ রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭, পালিয়েছে ৩
রাজশাহীতে পৃথক অভিযানে নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসব অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, হেরোইন ও গাঁজা, মাদক বিক্রির নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। একই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালিয়ে গেছে।
শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান। 

তিনি জানান, ৯ অক্টোবর রাত সোয়া ১০টার দিকে মতিহার থানা পুলিশের সহায়তায় মির্জাপুর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অভিযান চালিয়ে ১৮পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৩০০ টাকা ও একটি মোবাইল ফোন সহ সুমনেক (৪০) গ্রেপ্তার করেছে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম।

পুলিশের দাবি, তাঁর সহযোগী সনি শেখ (২৩) পালিয়ে গেছেন। সুমনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

একই দিন রাতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের সহায়তায় গুঁড়িপাড়া পোড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাসুমা (৫১) নামের এক নারীকে ১৭টি ইয়াবা ট্যাবলেট ও ৩০ হাজার ৭০০ টাকা সহ গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, ডিবি ও রাজপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে পিস ইয়াবা ট্যাবলেট, ৩.১০ গ্রাম হেরোইন, ১৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৮ গ্রাম গাঁজা সহ সারোয়ার জাহান ওরফে সারু (৪৮), শাহিন (৫০), ইমন হোসেন ডলার (৩৪) ও ফিরোজ (২৭) গ্রেপ্তার করা হয় । 

অন্যদিকে, ৮ অক্টোবর রাতে রুয়েট ক্যাম্পাস ফটক এলাকায় অভিযানে ২২পিস ইয়াবা, ১০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫ হাজার ৭০৪ টাকানজব্দ করা হয়েছে। তবে মানিক বিশ্বাস (৪৫) ও জিন্নাতুন নেছা (৬৯) পালিয়ে গেছে।

এ ছাড়া ৯ অক্টোবর বিসিক শিল্পনগরী সপুরা এলাকায় অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজা ও একটি মোবাইল ফোন সহ ইসমাইল (৩৩) নামের আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করে শিল্পনগর পুলিশ ফাঁড়ি। 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। 

শনিবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মেধা-যোগ্যতায় শিক্ষক নিয়োগ, প্রভাব-সুপারিশ নয়: ভূমিমন্ত্রী

মেধা-যোগ্যতায় শিক্ষক নিয়োগ, প্রভাব-সুপারিশ নয়: ভূমিমন্ত্রী